ডেস্ক রিপোর্ট: সুনামগঞ্জে জেলা শিল্পকলা একাডেমিতে হাওর সাংস্কৃতিক উৎসব আয়োজনের লক্ষ্যে ১২ আগস্ট শনিবার
হাওড় অঞ্চলের সাংস্কৃতিক সমীক্ষার উদ্বোধন করা হয়েছে। লুপ্তপ্রায় সাংস্কৃতিক উপাদান সংগ্রহ ও সংরক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক কবি জাকির জাফরান। স্বাগত বক্তব্য রাখেন কর্মসূচি সমন্বয়কারী কবি সৌম্য সালেক এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন গবেষক সৈয়দা আঁখি হক। সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল।
হা্ওর অঞ্চলের বৈচিত্রপূণ লোক সংস্কৃতির উপাদান সংগ্রহের লক্ষে এ সাংস্কৃতিক সমীক্ষার উদ্বোধন করা হয়। অনুষ্ঠান শেষে জেলার শিল্পীরা হাওর অঞ্চলের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপনা করেন। তার আগে অতিথিবৃন্দ বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে প্রকাশিত 'হাওর : জীবন ও সংস্কৃতি' শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনশতাধিক শিল্পী ও সংস্কৃতিজন। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক উপাদান সংগ্রহ কার্যক্রম চলবে আগামী ১৩ আগস্ট সন্ধ্যা পর্যন্ত। উদ্বোধনী পর্ব শেষে মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকীর পরিচালনায় শতাধিক শিশুশিল্পীকে নিয়ে অনুষ্ঠিত হয় প্রশিক্ষণ কর্মশালা। হাওরের ছয়টি জেলায় সাংস্কৃতিক সমীক্ষা কার্যক্রম শেষে আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে হাওর সাংস্কৃতিক উৎসব ২০২৩।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments