কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ধুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের একাধিক দুর্নীতি ও অনিয়মের ফিরিস্তি তুলে ধরে সংবাদ সম্মেলন করলেন একই পরিষদের সদস্যরা। শনিবার সকাল ১১ টায় প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো.তৌহীদুর রহমান (সিআইপি) মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য মো.কবিরুল ইসলাম খলিফা। এ সময়পরিষদের সাধারণ সদস্য নুরুদ্দিন ও সংরক্ষিত নারী আসনের সদস্য মলি বেগম ছাড়া অপর ১০ জন সদস্য উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে উল্লেখ করেন, গত বছরের ১৫ জুন ধূলাসার ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে আবদুর রহিম নির্বাচিত হয়। তিনি শপথ গ্রহনের পর থেকে এ পর্যন্ত সরকারী সকল বরাদ্দকে ইউনিয়ন পরিষদের সদস্যদের অবগত না করিয়ে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের কর্মীদের দ্বারা ভাগ বন্টন করে আসছে। যাহা স্থানীয় সরকার আইন পরিপন্থী বলে ওই লিখিত বক্তব্যে উল্লেখ করেন।
এছাড়া ১৫ আগস্ট ২০২২ জাতীয় শোক দিবস পালন করা নাজায়েজ বলে মন্তব্য করে জাতীয় পতাকা উত্তোলন, দোয়া ও আলোচনা অনুষ্ঠান এবং কালোব্যাজ ধারণ থেকে বিরত থেকেছেন ইউপি চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম। ইতিপূর্বে চেয়ারম্যানের এমন বিরূপ মন্তব্য গণমাধ্যমে প্রকাশ পেলে সমালোচনার ঝড় উঠে।
ধুলাসার ইউনিয়ন পরিষদের গোডাউন ভবন থেকে সামনের পাকা সড়ক পর্যন্ত লোহার ব্রীজ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ২ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করে ওই টাকা আত্মসাৎ করেছেন তিনি।
বক্তব্যে আরও বলা হয়, ৬৫ দিনের সমুদ্রে মাছ ধরা নিষেধাজ্ঞাকালীন সময়ে ১৭৪৮ জন জেলের বরাদ্দকৃত বিশেষ ভিজিএফ চাল বিতরণে মাথাপিছু ২০০ টাকা করে পরিবহন খরচের নামে ইতিমধ্যে ৮ নং ওয়ার্ড থেকে বারো হাজার টাকা আদায় করে পকেটস্থ করেছেন তিনি। অন্য ওয়ার্ডের টাকা আদায় না হওয়ায় অদ্যবধি জেলেদের মাঝে চাল বিতরণ করেননি বলে সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করেন।
এ ব্যাপারে ধুলাসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আবদুর রহিম বলেন, চাল চুরি ঠেকানোর জন্য তারা আমার বিরুদ্ধে সংবাদ সন্মেলন করেছে। জাতীয় দিবস পালন করেছি তার ভিডিও প্রমান সাপেক্ষে উপস্থাপন করতে পারবো। তাদের অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
সব মন্তব্য
No Comments