স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, রাষ্ট্রক্ষমতায় যেতে হলে মানুষের মন জয় করতে হবে। ভয় দেখিয়ে নয়। সবাইকে শৃঙ্খলা রক্ষা করতে হবে। গত ১৭ বছরে আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি। আরও ত্যাগ স্বীকার করতে হবে। উশৃংখলাকারী এবং দখলবাজদের প্রতিরোধ ও প্রতিহত করতে হবে।
বুধবার লক্ষ্মীপুরের রামগঞ্জের প্রত্যান্তঞ্চলে জাতীয়তাবাদী প্রচারদল আয়োজিত বন্যার্তের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ বলেন, বিএনপি জনগণের দল হলেও ক্ষমতায় নেই। তারপরও আমরা দেশবাসীর আপদে বিপদে পাশে ছিলাম, আছি এবং থাকবো। বিএনপি সারাদেশে বন্যার্তদের পাশে দাড়িয়েছে। বন্যার পানি চলে যাওয়ার পর শুরু হবে পূর্নবাসন কর্মসূচি। আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাধ্যমত অসহায় মানুষের পাশে দাঁড়াবো।
ত্রান সামগ্রী বিতরণকালে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, পতিত স্বৈরশাসক জনগণের ভোটে নির্বাচিত না থাকায় দেশবাসীর কষ্টে তাদের কিছু আসে যেতো না। এরা উন্নয়নের নামে শুধু লুটপাট করেছে। এদের লুটের অর্থ জনগণের কাজেও লাগায়নি। পাচার করেছে বিদেশে। সে টাকা দিয়ে বিদেশে শতকোটির গাড়ী চালায়। হাজার কোটি খরচ করে বিলাসী বাড়ী বানিয়ে আমোদ ফূর্তিতে ব্যস্ত। আর দেশের মানুষ অর্ধাহারে অনাহারে।
এসময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা, সাধারণ সম্পাদক আকবর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সালমা আক্তার স্বপ্না, যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াকিদুজ্জমান ডাবলু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রুহুল আমিন, কেন্দ্রীয় নেতা মো সুহেল রানা, সাইফুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের কামাল আহমদ, নেত্রকোনা জেলা প্রচার দলের আব্দুল বারেক শেখ প্রমূখ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments