উজিরপুর প্রতিনিধিঃ জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে দেশ থেকে ঘুষ,দুর্নীতি,ধর্ষন,চাঁদাবাজি চিরতরে বিদায় নিবে। এই সরকারকে আওয়ামীলীগের সিন্ডিকেট ভাঙতে হবে। এই সরকার আজ পর্যন্ত ফ্যাসিস্টবাদ আওয়ামীলীগ কর্তৃক সিন্ডিকেট ভাঙতে পারে নাই। তিনি আরো বলেন এ সরকার সিন্ডিকেট ভাঙ্গার উদ্যোগ নিলে জনগণ আপনাদের সাথে থাকবে। আমরা স্যালুট জানাই সেই সকল যুবকদের যারা জনগণকে একত্রিত করে আওয়ামীলীগ সরকারকে দেশ থেকে বিদায় করেছে। আমরা আগামীতে এই গর্বিত যুবকদের হাতে দেশটাকে বুঝিয়ে দিতে চাই।
বরিশাল জেলার উজিরপুর উপজেলায় বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় আমির ডাঃ মোঃ শফিকুর রহমানের পথসভায় এ কথা বলেন। এ সময় ঢাকা বরিশাল মহাসড়কের ইচলাদী বাসস্ট্যান্ডে নেতাকর্মীদের বিশাল ঢল নামে।
১ ডিসেম্বর রবিবার রাত সাড়ে ৮.৪৫ মিনিটের সমায় বরিশাল যাওয়ার পথে ইচলাদী বাসষ্ট্যান্ডে উজিরপুর উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক আব্দুল খালেকের সভাপতিত্বে, সেক্রেটারী মোঃ খোকন সরদারের সঞ্চালনায়, প্রধান অতিথীর বক্তব্য রাখেন কেন্দ্রীয় বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাঃ মোঃ শফিকুর রহমান, বিশেষ অতিথী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোঃ মুবারক হোসেন, বরিশাল জেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক আব্দুল জব্বার, বরিশাল জেলা নায়েবে আমীর মাষ্টার আঃ মান্নান, জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা কাওসার হোসাইন, বাবুগঞ্জ উপজেলা জামায়াত ইসলামীর আমির সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম, উজিরপুর পৌরসভা জামায়াত ইসলামীর আমির মোঃ আল-আমিন সরদার, উপজেলা ছাত্র শিবির সভাপতি গোলাম কিবরিয়া টিপু প্রমুখ।
ময়মনসিংহ অফিস: শেরপুর সদর উপজেলার হাওরা আমতলা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। বুধবার ২০ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরপুর- ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস : তানোর ও মোহনপুর উপজেলার সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ সেতুর দুই পাশের সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ নিয়ে চলাচল করছেন দুই উপজেলার হা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় সরকারি খাল পুনঃখনন প্রকল্পকে কেন্দ্র করে বন বিভাগের সামাজিক বনায়নের বিপুলসংখ্যক গাছ কাটার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমাল ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ কামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়।বুধবার (২০ মে) দুপুরে কামালপুর ইউনিয় ...
সব মন্তব্য
No Comments