স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ সভাপতি ও ঢাকা-১৮ আসনের বিএনপির সাবেক প্রার্থী এস এম জাহাঙ্গীর বলেছেন, ছাত্রজনতার স্বতঃস্ফূর্ত গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও বিদেশে বসে দেশের বিরুদ্ধে যড়যন্ত্র করছে ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে।
তিনি বলেন, দেশের বিরুদ্ধে যড়যন্ত্র করে কোন লাভ হবে না। বাংলাদেশের জনগণ বুঝে যড়যন্ত্রের হোতা কে? অবিলম্বে স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে।
শুক্রবার দুপুরে ডেঙ্গু সচেতনতায় প্রচার দলের ঘোষিত ধারাবাহিক ১০ দিনের কর্মসূচির তৃতীয় দিনে উত্তরা রাজউক কলেজ থেকে শুরু হয়ে রাজলক্ষ্মী পর্যন্ত র্যালী, গণসংযোগ ও জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর বলেন, বিগত ফ্যাসিস্ট রেজিমের সময়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে, হামলা হয়েছে। আমাদের নেতাকর্মীদের গণগ্রেপ্তার, গুম ও খুন করা হয়েছে। তারপরও বিএনপির একজন নেতাকর্মীকেও দলের কর্মকান্ড থেকে তারা সরাতে পারেনি। দলের প্রতিটি নেতাকর্মী গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে জীবনবাজি রেখে কাজ করে গেছেন। দেশের গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ভোটাধিকার নিশ্চিত করার জন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ ছিল।
তিনি বলেন, গত ১৭ বছরের স্বৈরাচার আওয়ামী সরকার যেভাবে এদেশের মানুষের উপর জুলুম-নির্যাতন- নিপীড়ন-অত্যাচার ও হত্যা-গুম-খুন চালিয়েছে, তার অবসান ঘটেছে ছাত্র জনতার গণআন্দোলনের মাধ্যমে। তিনি বলেন, এদেশের মাটিতে আর কোনদিন এরকম স্বৈরাচারের স্থান হবেনা। আমরা আর কোন নতুন স্বৈরাচার দেখতে চাই না।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা সকল সংকট ও দূর্যোগে ঝাপিয়ে পড়ছে। তারই ধারাবাহিকতায় ডেঙ্গু প্রকোপ বেড়ে যাওয়ায় দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা জনগনকে সচেতন করছি। এই সচেতনা কার্যক্রমে প্রচার দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও তিনি মন্তব্য করেন।
এছাড়া ছাত্রদলের সহ-সভাপতি ডা. আউয়াল লিফলেট বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন ও বক্তব্য রাখেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা সভাপতিত্বে সাধারণ সম্পাদক আকবর হোসেনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আল আমিন খান, সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক ওয়াকিদুজ্জামান ডাবলু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো: রুহুল আমিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সহ-অর্থ বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন আহমদ, কেন্দ্রীয় নেতা শামীম রেজা, রাশেদুল ইসলামসহ উত্তরখান থানা, খিলক্ষেত থানা, তুরাগ থানা, দক্ষিণখান থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
কুষ্টিয়া অফিস: ঝিনাইদহের কালীগঞ্জে এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। বুধবার ২৬ মে দুপুরে নিজের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রি ...
স্টাফ রিপোর্টার: সাবেক অন্তর্বর্তী সরকারে ‘কিচেন কেবিনেট’ ছিল বলে জানিয়েছেন ওই সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে তিনি নিজে সেই ‘কিচেন কেবিনেটের’ সদস্য ছিলেন না বলে ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে গুম, খুন ও আন্দোলনে শহীদ হওয়া বিএনপি নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মঙ্গ ...
ডেস্ক রিপোর্ট: আগামী জাতীয় নির্বাচনেই আওয়ামী লীগ অংশ নিতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ...
সব মন্তব্য
No Comments