স্টাফ রিপোটার: শুক্রবার বিকালে রাজধানীর উত্তরাস্থ বিসিক প্রশিক্ষণ ইনস্টিটিউট (সাবেক স্কিটি) মিলনায়তনে ঐতিহ্যবাহী সংস্কৃতি চর্চাকেন্দ্র গীতাঞ্জলি ললিতকলা একাডেমির ১৯ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী (০৬-০৭ অক্টোবর) বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব ২০২৩ এর ছিল উদ্বোধনী।
প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, রাজধানীর উত্তরাকে সাংস্কৃতিক নগরী হিসাবে গড়ে তোলা হচ্ছে। এ লক্ষ্যে উত্তরা ৩য় ফেজ প্রকল্পে রাজউকের পক্ষ থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে ৪১ কাঠা জমি বরাদ্দ প্রদান করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বরাদ্দকৃত জায়গায় নান্দনিক সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন করা হবে যেখানে থাকবে আধুনিক মিলনায়তন, সিনেপ্লেক্স, লাইব্রেরি, জাদুঘর, প্রদর্শনী গ্যালারি-সহ সংস্কৃতির সকল শাখা চর্চার সুযোগ-সুবিধা।
প্রধান অতিথি আরও বলেন, গীতাঞ্জলি ললিতকলা একাডেমি উত্তরা অঞ্চলের সাংস্কৃতিক আন্দোলন ও জাগরণে নেতৃত্ব দিচ্ছে। আর এ সংগঠনটির কর্ণধার ও প্রাণপুরুষ মাহবুব আমিন মিঠু যিনি গত ১৯ বছর ধরে নানাবিধ সংকট ও বাধা-বিপত্তি সত্ত্বেও আন্তরিকতা, নিরলস শ্রম ও প্রচেষ্টার মধ্য দিয়ে এটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রতিমন্ত্রী এসময় সংস্কৃতি চর্চার সুবিধার্থে বিসিক প্রশিক্ষণ ইনস্টিটিউট (সাবেক স্কিটি) মিলনায়তন সংস্কারের জন্য শিল্পমন্ত্রী বরাবর আধা-সরকারি পত্র প্রদানসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
বিশিষ্ট চিত্রশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক এবং গীতাঞ্জলি ললিতকলা একাডেমির উপদেষ্টা হাশেম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন গীতাঞ্জলি ললিতকলা একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আমিন মিঠু। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব খেন চান।
উল্লেখ্য, দুই দিনব্যাপী গীতাঞ্জলি ললিতকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের সমাপনী দিনে (০৭ অক্টোবর) দেশের শিক্ষা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 'গীতাঞ্জলি সম্মাননা পদক-২০২৩' প্রদান করা হবে। যেসব বিশিষ্টজনরা গীতাঞ্জলি সম্মাননা পদক-২০২৩ পাচ্ছেন তাঁরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদ এর সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম হামিদ ও বিশিষ্ট চিত্রশিল্পী অধ্যাপক জামাল আহমেদ। এদিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গীতাঞ্জলি সম্মাননা পদক-২০২৩ গুণিজনদের মাঝে প্রদান করবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
বিনোদন ডেস্ক:আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঈদের আগের দিন থেকে সাত দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা সাজিয়েছে চ্যানেল আই। নাটক, টেলিফিল্ম, চলচ্চিত্র ও বিশেষ অনুষ্ঠান নিয়ে সাজানো হয়েছে এবারের ঈদ আয়োজন।ঈদের আগের দি ...
চট্টগ্রাম অফিস: ছুটি কক্সবাজারের উদ্যোগে শুরু হলো পডকাস্ট শো ‘ছুটির গল্প’। উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে অংশ নেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজি সিদ্দিকী। একই অনুষ্ঠানে তারা প্রতিষ্ঠানটির শুভেচ্ছ ...
ডেস্ক রিপোর্ট: দেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখ, আরণ্য নাট্যদলের জ্যেষ্ঠ অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের সদস্য দিলু মজুমদার মারা গেছেন। বুধবার ২০ মে রাত আনুমানিক ৮টার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাত ...
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া আলোচিত দুই সিনেমা ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে। শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ এবং সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’ আগামী ২১ মে থেকে ...
সব মন্তব্য
No Comments