ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা উপজেলার পিপরাইল এলাকায় গতকাল মঙ্গলবার বেলা ১ টায় সুমন মোল্লা (৩২) নামের একজনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত সুমন মোল্লা পিপরাইল গ্রামের রকিব উদ্দিন মোল্লার পুত্র।
থানার অফিসার ইনচার্জ মোঃ জেলাল হোসেন জানান, দুপুর ১ টায় দিকে সুমন মোল্যা জামিরা বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে মটরসাইকেলযোগে বের হন। বাড়ি থেকে ১ কিলোমিটার দুরত্বে তিনি পিপরাইল ঋষিপাড়া নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল যোগে ৩ জন সন্ত্রাসী তার গতিরোধ করে। সুমন মোল্লা কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীদের মধ্যে থেকে একজন তাকে লক্ষ করে গুলি করে। গুলিটি তার ডান থুতনি ভেদ করে বের হয়ে যায়। এ সময়ে সুমন মোল্লা মোটরসাইকেল থেকে ছিটকে পাশের একটি ধান ক্ষেতে পড়ে যায়। সন্ত্রাসীরা গুলি করে মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা গুলির শব্দে ঘটনাস্থলে এসে সুমন মোল্লাকে ধানক্ষেতে পড়ে থাকতে দেখে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু ঘটে। ফুলতলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুমন মোল্লার মরদেহ প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্থান্তর করা হবে। পুলিশ আরও জানায়, নিহত সুমন মোল্লা নিষিদ্ধ সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্য ছিল। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে এবং সেই মামলায় তিনি কারাগারেও ছিলেন বলে জানা যায়। হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments