পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস : রাজশাহীতে আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্যসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার দুপুরে উপশহর প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে অস্ত্র ও মাদকদ্রব্যসহ মজনু আহমেদকে (৪০) গ্রেপ্তার করে।
র্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কারে তল্লাশী করা হয়। এসময় ওই কার থেকে তিন রাউন্ড গুলিসহ একটি পাকিস্তানি রিভলবার, ৫০ গ্রাম ক্রিস্টাল আইস ও ১৪৪ পিস ইয়াবা পাওয়া যায়।
পরে কারের মালিক মজনু আহমেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ভাইভেট কারও জব্দ করা হয়েছে। মজনু একটি কোচিং সেন্টারের পরিচালক বলে জানায় র্যাব।
গ্রেপ্তার মজনু আহমেদের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষ্মীপুর গ্রামে। তিনি মোকসেদ আলীর ছেলে। মজনু আহমেদ উপশহরে সাগর কোচিং সেন্টারের পরিচালক।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments