নাটোর প্রতিনিধি: নাটোরে সাত বছরের দ্বিতীয় শ্রেণীর এক শিশুকে ধর্ষণের দায়ে মো. দুলাল নামে (২৯) এক যুবকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালতের বিচারক।
বুধবার(৪ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা ও দায়রা জজ), মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশেষ সরকারি কৌঁসুলি মো. আনিসুর রহমান। দন্ডপ্রাপ্ত মো. দুলাল নাটোরের বাগাতিপাড়ার চাইপাড়া এলাকার মো. মোস্তাকিনের ছেলে।
মামলার বরাত দিয়ে আনিসুর রহমান বলেন, ২০১১ সালের ৩ জুলাই বেলা ১১ টার দিকে শিশুটি রাস্তার পাশে খেলার সময় পেয়ারা দেওয়ার কথা বলে নিজেদের বাড়ির একটি ঘরে নিয়ে জোরপূর্বক দ্বিতীয় শ্রেণীর ওই ছাত্রীকে ধর্ষণ করে। এসময় দুলালের কাকাতো বোন ঘটনাটি দেখে ভিকটিমের মাকে জানালে তিনি এসে দুলালের নাম ধরে ডাক দিলে দুলাল দরজা খুলে পালিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পরে শিশুটির শরীর থেকে রক্ত ঝরায়, তাকে গুরুতর অসুস্থ্য অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভিকটিমের দাদা দুলালের বিরুদ্ধে বাদি হয়ে বাগাতিপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা, বাগাতিপাড়া থানার উপ-পরিদর্শক মো. হাবিবুর রহমান ঘটনার এক মাস পরে আদালতে অভিযোগপত্র জমা দিলে সাক্ষ্য প্রমাণ শেষে দীর্ঘ ১২ বছর পরে এ রায় দিলেন বিচারক। রায়ে যাবজ্জীবনের পাশাপাশি জরিমানার ৫০ হাজার টাকা ভিকটিম দিতে আদেশ দেওয়া হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবি।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নাটোরের সিংড়া উপজেলার তেলীগ্রামের ৩৩ বছর বয়সী মো. আবুল বাশার। চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। চিকিৎসা চালিয়ে য ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
সব মন্তব্য
No Comments