ডেস্ক রিপোর্ট: গুলশান থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান সাধনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৫ মে) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর মধ্য বাড্ডা গুদারা ঘাট এলাকায় এঘটনা ঘটেছে। বিএনপির পাবলিসিটি উইং হোয়াটসঅ্যাপস গ্রুপ এতথ্য জানিয়েছেন।
জানাগেছে, গুলশান থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান সাধনকে কে কারা গুলি করেছে এখনও পুলিশ জানতে পারেনি। এ ব্যাপারে পুলিশ খোঁজ নিচ্ছে।
গুলিবিদ্ধ বিধানকে জাতীয় হৃদরোগ ইন্সিটিটিউটে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এব্যাপরে বাড্ডা থানায় মামলার প্রস্তুতি চলছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানাগেছে, গুদারাঘাট ৪নং রোডে সাবেক কমিশনার কাইয়ুমের কার্যালয়ের বিপরীতে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। সেখানে বিএনপি নেতা কাইয়ুমের ভাগিনা কামরুল ও আরও কয়েকজনসহ বসা ছিলেন বিধান। এর মাঝে হঠাৎ দুজন এসে এলােপাতাড়ি গুলি করে। দুইজনই মাস্ক পড়া ছিলেন। গুলিবিদ্ধ হয়ে সাধন ঘটনাস্থলেই পড়ে যান। এরপর সন্ত্রাসীরা ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যান।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ ভূমি সেবায় স্বচ্ছতা, সাহসী পদক্ষেপ ও আন্তরিকতার মাধ্যমে মাত্র এক বছরের কর্মকালেই উজিরপুরবাসীর আস্থা অর্জন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। ভূমি সংক্রান্ত ...
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সব মন্তব্য
No Comments