সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: বালু উত্তোলনে বাধা দেয়ায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ঢালারপার গ্রামে মাসুক চৌধুরী নামে এক ব্যাক্তিকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ২ জুলাই রবিবার রাত অনুমান ১০টার সময় কোম্পানীগঞ্জ থানার ২নং ইসলামপুর পূর্ব ইউনিয়নের অন্তর্গত দক্ষিণ ঢালারপার গ্রামে আবুল খায়েরের বাড়িতে মাসুক চৌধুরীর ব্যবসার ব্যক্তিগত অফিসে।
এ ব্যাপারে মাসুক চৌধুরীর বড় ভাই সুজন চৌধুরী গত ৩ জুলাই সোমবার কোম্পানীগঞ্জ থানায় ২৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় এজাহার নামিয় আসামিরা হলেন- ঢালারপার গ্রামের রুপা মিয়ার ছেলে জাহাঙ্গীর (৩৫), আবু আবু বক্কর সিদ্দিক এর ছেলে তোফাজ্জল (৩৮), বাবুল (৩৫), মুল্লুক হোসেনের ছেলে এমরান (২২), জামাল (২৫), কবির মিয়া (৩০), শফিকসহ ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ৭/৮ জন এই মামলায় আসামি করা হয়েছে। পরে কোম্পানীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে আসামী শফিক ও আসাদুল ওরফে আজিজুলকে গ্রেফতার করে নিয়ে আসে। মামলা নং- ৩, জিআর- ১১৯/২০২৩ খ্রি।
মামলার এজাহারে সুত্রে জানা গেছে, উপজেলার কালাসাদক মৌজার ২২১২ নং দাগের সুজন চৌধুরীর রেকর্ডীয় জায়গা হতে প্রতিদিন লিষ্টার মেশিন দিয়ে জোরপূর্বক বালু উত্তোলন করে আসামীরা। এসময় সুজন চৌধুরীর ভাই মাসুক চৌধুরী আসামীদের বালু উত্তোলনে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মাসুক চৌধুরীর ব্যক্তিগত অফিসে আসামীরা এসে হামলা চালিয়ে মাসুক চৌধুরীকে ধারালো রামদা দিয়ে কুপিয়ে রক্তাত্ত জখম করে এবং অফিসের আসবাবপত্র ভাঙ্গচুর করে দুই লক্ষ টাকার ক্ষতি সাধন করে। এসময় আসামীরা মাসুক চৌধুরীর বালু ও পাথর বিক্রির নগদ তিন লক্ষ টাকা ক্যাশ বক্স থেকে লুট করে নেয়।
গুরুতর আহত মাসুক চৌধুরীর আত্মচিৎকার শোনে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত মাসুককে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। বর্তমানে গুরুত্ব আহত মাসুক চৌধুরী ওসমানী হাসপাতের চিকিৎসাধিন আছেন।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় মামলা রেকর্ড হয়েছে। এ পর্যন্ত আমরা দুইজনকে আসামীকে গ্রেফতার করেছি। বাকি আসামীরা পলাতক রয়েছে। তাদেরকে গ্রেফতার করার চেষ্টা চলছে।
সমূহ আসামীগণ দলবদ্ধ পেশাদার চাঁদাবাদ, সন্ত্রাসী, লুটপাটকারী, জবরদখলকারী, ও অবৈধ অস্ত্র ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত বলে এজাহারে উল্লেখ রয়েছে।
পিরোজপুর অফিস: পিরোজপুরের তেজদাসকাঠী কলেজসহ বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর আলহাজ আব্দুস সোবহানের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিব ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল ওরফে ল্যাংটা সোহেলকে (৪৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) ভোররাত ৪ টা ৫০ মিনিটের সময় বানারীপাড়া পৌরসভা ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি বাজারে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে একদল ব্যক্তির বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছেন বাজারের ব্যবসায়ী ও জমির মাল ...
বিজয় রায়, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ একাত্তরের বিভীষিকাময় দিনগুলো বুকে নিয়ে, দীর্ঘ অবহেলা আর সামাজিক গ্লানির বিরুদ্ধে সারাজীবন লড়ে যাওয়া বীরাঙ্গনা টেপরি রাণী আর নেই। ১২ মে মঙ্গলবার সন্ধ্য ...
সব মন্তব্য
No Comments