বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সব স্তরের সিলেবাস সময়োপযোগী করার উদ্যোগ নিয়েছে সরকার। আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ট্রান্সফর্মিং হাইয়ার এডুকেশন ইন বাংলাদেশ: রোডম্যাপ টু সাসটেইনেবল এক্সিলেন্সি’ শীর্ষক কর্মশালার উদ্বোধনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা জানান।
বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, একবিংশ শতাব্দীতে জ্ঞানের উৎকর্ষ অর্জনে বৈশ্বিক র্যাঙ্কিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। র্যাঙ্কিংয়ে গবেষণা, প্রকাশনা, সাইটেশন ও উদ্ভাবনকে বেশি গুরুত্ব দেওয়া হয়। শুধু পুঁথিগত শিক্ষা নয়, গবেষণা ও উদ্ভাবন ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা কঠিন। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় মুখস্তবিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষা থেকে বেরিয়ে আসার তাগিদ দেন তিনি। এআই, রোবটিক্স, বায়োটেকনোলজি, কোয়ান্টাম কম্পিউটিং, বিগ ডাটা ও ন্যানো টেকনোলজির মতো প্রযুক্তি কর্মক্ষেত্র বদলে দিচ্ছে। এজন্য প্রচলিত কারিকুলাম ঢেলে সাজানো এখন সময়ের দাবি বলে তিনি মন্তব্য করেন।
উচ্চশিক্ষা ও শিল্পখাতের মধ্যে শক্তিশালী সংযোগ গড়ে তোলা এবং কারিকুলামে শিল্পের চাহিদা অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিক্ষা কেবল স্কুল-কলেজে সীমাবদ্ধ নয়। ডাটা সায়েন্সের সঙ্গে বায়োলজি, ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে সমাজবিজ্ঞানের মেলবন্ধন ঘটছে। প্রতি বছর লাখো শিক্ষার্থী উচ্চশিক্ষা নিয়ে বের হলেও দক্ষতার অভাবে অনেকে বেকার থাকেন। এজন্য প্রাথমিক পর্যায় থেকেই কারিগরি ও ব্যবহারিক শিক্ষা বাধ্যতামূলক করা হবে। বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়গুলোতে এপ্রেন্টিসশীপ, ইন্টার্নশীপ ও ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা শুরু হয়েছে। কলেজ-বিশ্ববিদ্যালয়ে ইনোভেটিভ বিজনেস আইডিয়া বাণিজ্যিকীকরণে সিড ফান্ডিং ও ইনোভেশন গ্র্যান্ট দেওয়া হবে। এছাড়া উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন ইনস্টিটিউট, সায়েন্স পার্ক, বিজ্ঞান মেলা ও ইনোভেশন ফেয়ার আয়োজনের পরিকল্পনা রয়েছে।
ব্রিটেনসহ বিভিন্ন দেশের উদাহরণ টেনে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা এগিয়ে নিতে এলামনাইদের সম্পৃক্ত করতে হবে। ‘শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রাণ, এলামনাইরা মেরুদণ্ড।’ মেধা পাচার রোধ করে দেশেই মেধার লালন করতে চায় সরকার।
অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেক ও ইউজিসি সচিব ফখরুল ইসলাম বক্তব্য দেন। প্রধানমন্ত্রীকে ইউজিসির ক্রেস্ট উপহার দেওয়া হয়।
স্টাফ রিপোর্টার: দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় স্বশরীরে উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন। প্রধানমন্ত্রী তারেক র ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণ ও পাহাড়ধসের শঙ্কায় পর্যটক এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা বিবেচনায় রাঙ্গামাটির বাঘাইছড়ির ‘সাজেক ভ্যালি’ পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সন্ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জুলাই মাসের মধ্যেই নির্বাচনি আচরণ বিধিমালা ও নির্বাচন বিধিমালা চূড়ান্ত করবে নির্বাচন কমিশন (ইসি)।মঙ্গলবার নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকা ...
স্টাফ রিপোর্টার: সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামের ষোলশহর সুন্নিয়া মাদরাসা এলাকায় রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছে। এ ...
সব মন্তব্য
No Comments