ডেস্ক রিপোর্ট: সরকার ঘোষিত গেজেট অনুযায়ী মজুরি প্রদান এবং এম. ভি. মানামী জাহাজের শ্রমিকদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছে যাত্রীবাহী নৌযানের শ্রমিকনেতৃবৃন্দ।
বৃহস্পতিবার ( ২৬ সেপ্টেম্বর ২০২৪ ) সকাল ১১টায় বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভা থেকে এ ঘোষণা দেওয়া হয়। সভা যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন ঢাকা আঞ্চলিক কমিটি ও নদী বন্দর কমিটি। সভাপতিত্ব করেন নদী বন্দর কমিটির সভাপতি মোঃ কামাল হোসেন ড্রাইভার এবং সভা পরিচালনা করেন ঢাকা আঞ্চলিক কমিটির সহ-দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম টিটু।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ শাহ আলম ভূঁইয়া। এছাড়া আরও বক্তব্য রাখেন বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন ঢাকা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ ড্রাইভার, সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর খান মাস্টার, নদী বন্দর কমিটির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর আলম মাস্টার, কার্যকরী সভাপতি মোঃ খলিলুর রহমান মাস্টার, সহ-সভাপতি মোঃ শাহ জাহান মাস্টার, মোঃ মানিক শরীফ মাস্টার, উপদেষ্টা মোঃ দেলোয়ার হোসেন মাস্টার এবং প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন যে, নৌযান শ্রমিকদের আন্দোলনের ফলে ২০২২ সালের নভেম্বর মাসে সরকার নতুন মজুরি কাঠামো ঘোষণা করলেও, এখনও যাত্রীবাহী নৌযানের শ্রমিকরা সেই গেজেট অনুযায়ী মজুরি পাচ্ছেন না। অধিকাংশ শ্রমিকদের ৪-৫ মাসের মজুরি বকেয়া রয়েছে, যা তাদের জীবনে চরম সংকট সৃষ্টি করছে। শ্রমিকরা যখন তাদের ন্যায্য মজুরি দাবি করেন, তখন তাদের চাকরিচ্যুত করা হয় এবং বিভিন্নভাবে হয়রানি করা হয়।
বক্তারা আরও অভিযোগ করেন, বিআইডব্লিউটিএ এর একশ্রেণীর অসাধু কর্মকর্তার কারণে নৌযান পরিচালনার প্রচলিত আইন বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। এসব কর্মকর্তা শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার জন্য নানা অজুহাত দিচ্ছেন এবং শ্রমিকদের অধিকার আদায়ে বাধা সৃষ্টি করছেন।
সভায় বিশেষভাবে উল্লেখ করা হয়, এম. ভি. মানামী জাহাজের শ্রমিকরা যখন তাদের গেজেট অনুযায়ী মজুরি দাবি করেন, তখন কর্তৃপক্ষ তাদের চাকরিচ্যুত করতে বাধ্য করে এবং মজুরি পরিশোধ না করে নানা হয়রানির শিকার করে। শ্রমিকদের ওপর চাপ সৃষ্টি করতে তাদেরকে অব্যাহতি পত্রে স্বাক্ষর করতে বাধ্য করা হয়। আরও গুরুতর অভিযোগ হলো, শ্রমিকদেরকে ভয় দেখাতে কর্তৃপক্ষ সেনাবাহিনীর ভয় দেখায়, যাতে তারা ন্যায্য পাওনা দাবি করতে সাহস না পায়। উপরন্তু, শ্রমিকদের নামে মিথ্যা হত্যা প্রচেষ্টা মামলা দায়ের করে তাদের হয়রানি করা হচ্ছে।
বক্তারা স্পষ্টভাবে জানিয়ে দেন, যদি দ্রুত শ্রমিকদের গেজেট অনুযায়ী মজুরি প্রদান, চাকরির নিরাপত্তা নিশ্চিত করা এবং মিথ্যা মামলা প্রত্যাহার না করা হয়, তবে তারা কর্মবিরতির মতো কঠোর কর্মসূচী পালনে বাধ্য হবেন। তারা হুঁশিয়ারি দেন যে, ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং এর জন্য সকল দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহন করতে হবে।
সভায় অংশগ্রহণকারীরা সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে দ্রুত সমস্যার সমাধান করার আহ্বান জানান।
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ঐতিহাসিক জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে নিন্মোক্ত বাণী প্রদান করেছেন:‘আজ ১৬ জুলাই। ঐতিহাসিক জুলাই শহিদ দিবস। শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা, শোক আর কৃতজ্ঞতা প ...
স্টাফ রিপোর্টার: ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি’র সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন) আজ মঙ্গলবার (১৫ জুলাই ২০২৬) সমাপ্ত হয়েছে। অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রা ...
স্টাফ রিপোর্টার: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে রাজধানীর শাহবাগ মোড়ের অবরোধ তুলে নিয়েছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই ২০২৬) সন্ধ্যা ৬টা থেক ...
স্টাফ রিপোর্টার: শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বুধবারও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। ১৫ জুলাই এইচএসসি পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হয়ে শিক্ষার্থীরা সড়কে ...
সব মন্তব্য
No Comments