ডেস্ক রিপাের্ট: বুরকিনা ফাসোয় সেনাবাহিনীর অভিযানে ১০ জঙ্গি নিহত হয়েছে। সেনাবাহিনী সোমবার এ তথ্য গনমাধ্যমকে নিশ্চত করেছেন।
গত ছয় বছরের মধ্যে দেশটিতে সবচেয়ে বড় ধরনের জঙ্গি হামলার প্রেক্ষাপটে সেনাবাহিনী এ অভিযান চালায়।
বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে সোলহানের গ্রামে জুনের প্রথম দিকে চালানো এ জঙ্গি হামলায় অন্তত ১৩২ জন নিহত হয়েছে। এলাকা ছেড়েছে সাত হাজারেরও বেশি লোক।
সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সোলহানের আশেপাশে গত ৭ থেকে ১৩ জুনের মধ্যে চালানো অভিযানে প্রায় ১০ জঙ্গি প্রাণ হারিয়েছে।
অভিযানকালে সেনাবাহিনী বিস্ফোরক, গাড়ি,জ্বালানিসহ জঙ্গিদের ব্যবহৃত অন্যান্য জিনিস আটক করে।সেনাবাহিনীর এ নিরাপত্তা অভিযান অব্যাহত রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বুরকিনা ফাসো, মালি ও নাইজার সীমান্তবর্তী সোলহান সাহেল অঞ্চলের সবচেয়ে রক্তাক্ত কেন্দ্র। বুরকিনা ফাসোয় ২০১৫ সালে জঙ্গি তৎপরতা শুরুর পর সোলহানে চালানো সাম্প্রতিক হামলাই সবচেয়ে ভয়াবহ গণহত্যা।
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।আন্তর্জাতিক সং ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রেণিকক্ষে পাঠদান চলার সময় এ মর্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে চরম নিরাপত্তা সংকটে পড়েছে সৌদি আরব। রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পরপর হামলার পর বিমানবন্দর ...
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের ধারাবাহিক হামলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে দেশটিতে। ফলে সৌদিতে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ একাধিক দেশ। সোম ...
সব মন্তব্য
No Comments