স্টাফ রিপোর্টার: বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ১৭ বছর পর মানুষ গণতন্ত্রের স্বাদ পেয়েছে। অগণিত জীবনের বিনিময়ে পাওয়া এ গণতন্ত্র ধ্বংস হতে দেয়া না। আজকে অতি বিপ্লবীরা দেশে গণতন্ত্রের নামে যাতে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি না করে সেদিকে দৃষ্টি রাখতে হবে।
শুক্রবার দিনব্যাপী লক্ষ্মীপুর সদর উপজেলার তেয়ারীগঞ্জ, কুশাখালী, দিঘুলি ও বাঙ্গাখাঁ ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
ইশরাক বলেন, সত্যিকারের শহীদ জিয়ার সৈনিকরা কখনও দখল বাজি ও চাঁদাবাজি করে না। যারা এগুলো করে তাদের স্থান বিএনপিতে নেই। বিএনপি জনগণের দল, জনগণের ক্ষতি হয় এমন কিছুই বিএনপি করবে না এবং কাউকে প্রশ্রয় দিবে না।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরে বিএনপির এমন কোন নেতাকর্মী নেই যে অত্যাচারিত হয়নি। তারপরও কোনো সহিংসতার পথে যায়নি। বিএনপি সবসময়ই শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে। যারা দখলবাজি বা চাঁদাবাজি করবে সে যে দলেরই হোক তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন।
এসময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, শহিদউদ্দিন চৌধুরী এ্যানী, অ্যাব প্রেসিডেন্ট হারুন অর রশিদ, সেক্রেটারি কৃষিবিদ শামীম, ঢাকা দক্ষিণ সাবেক কাউন্সিলর মকবুল ইসলাম টিপু, আব্দুল কাদির, যুবদল ঢাকা মহানগর উত্তরের নেতা জগলুল পাশা পাপেল, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য মাশরুর হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments