চট্টগ্রামে সংবাদ সম্মেলন
চট্টগ্রাম অফিস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন এবং চট্টগ্রাম মহানগর নেত্রী সাদিয়া আফরিনের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছেন দলটির এক নারী কর্মী। শুক্রবার (১৯ জুন) চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ির একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে ওই তরুণী নিজেকে ‘জুলাই গণঅভ্যুত্থানের সক্রিয় অংশগ্রহণকারী’, এনসিপির কর্মী এবং ‘চট্টগ্রাম মহানগর নারীশক্তি’র পদপ্রত্যাশী হিসেবে পরিচয় দেন।
ভুক্তভোগী তরুণীর দাবি, দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার পর থেকেই কেন্দ্রীয় নেতা আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন বিভিন্ন সময়ে তাকে ব্যক্তিগতভাবে দেখা করার জন্য চাপ দেন। রাজনৈতিক পদ দেওয়ার আশ্বাস দিয়ে ‘অনৈতিক প্রস্তাব’ দেন বলেও অভিযোগ করেন তিনি। একইসঙ্গে চট্টগ্রাম মহানগর নেত্রী সাদিয়া আফরিন তাকে সুজা উদ্দিনের সঙ্গে ‘সম্পর্ক রাখতে’ চাপ দিয়েছেন এবং না মানলে দলে কোণঠাসা করে ফেলার হুমকি দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানান ওই নারী কর্মী।
তিনি বলেন, “আমি জুলাইয়ের আন্দোলনে রাস্তায় ছিলাম। নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এনসিপিতে যোগ দিয়েছি। কিন্তু দলের ভেতরেই নারীর নিরাপত্তা নেই। বারবার হয়রানির শিকার হয়ে বাধ্য হয়ে প্রকাশ্যে আসতে হলো।”
সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন এবং দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়ার কথা জানান। অভিযুক্ত দুই নেতার দৃষ্টান্তমূলক শাস্তি এবং দলে নারীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবি জানান তিনি।
অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন ও সাদিয়া আফরিনের বক্তব্য পাওয়া যায়নি। তাদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও সাড়া মেলেনি। এনসিপির চট্টগ্রাম মহানগরের দায়িত্বশীল কোনো নেতাও এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি।
এর আগে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ ও অসদাচরণের অভিযোগ ওঠায় ‘শৃঙ্খলা ও তদন্ত কমিটি’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে এনসিপি। দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে জানানো হয়েছিল, যেকোনো অভিযোগের তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে এনসিপির বেশ কয়েকজন নারী নেত্রীকে টার্গেট করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলে দলটি আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল। একইসঙ্গে চট্টগ্রামে দলের কেন্দ্রীয় সদস্য জুবায়েরুল আলমের বিরুদ্ধে সাবেক এক নারী নেত্রী চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ এনেছিলেন।
নতুন এ অভিযোগের বিষয়ে দল আনুষ্ঠানিক তদন্ত শুরু করে কি না, তা নিয়ে দলের কর্মীদের মধ্যে আলোচনা চলছে।
স্টাফ রিপোর্টার: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার, ৬ জুলাই রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে এনসিপির পূর্বঘোষিত জুলাই পদযাত্রা ও জ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ লক্ষ্যে সরকার দেশের রাস্ত ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।আজ রোববার (৫ জ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব। শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ...
সব মন্তব্য
No Comments