উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে কাউন্টার নিয়ে দ্বন্দের জেরে হামলা ও চাঁদাবাজীর ঘটনার মামলার প্রধান আসামীসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ৪ এপ্রিল মঙ্গলবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদি টোলপ্লাজার সামনে থেকে উজিরপুর মডেল থানার এস.আই সনেট ও এএসআই মহিউদ্দিন অভিযান চালিয়ে উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার গ্রামের শাহাদাৎ হাওলাদারের ছেলে অভিযুক্ত হামলা ও চাঁদাবাজী মামলার প্রধান আসামী মেহেদী হাসান ডায়মন্ড ও হারুন হাওলাদারের ছেলে সোহেল হাওলাদারকে গ্রেফতার করে বরিশাল জেল হাজতে প্রেরণ করেছে। উল্লেখ্য সানুহার গ্রামের ইউপি সদস্য মোঃ খোকন হাওলাদারের ছেলে মোঃ মাহফুজ আলম সৈকত (৩৫) এর কাছে কাউন্টার চালাতে হলে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। দাবীকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই গ্রামের মেহেদী হাসান ডায়মন্ড, মোস্তাফিজুর রহমান, সোহেল হাওলাদার, রাজু সরদার, আসাদুল হাওলাদার, আল আমিন মৃধা, বশার হাওলাদার, ফরিদ হাওলাদার, সুমন মৃধা ও পলাশ মৃধা মিলে হত্যার উদ্দেশ্যে মাহফুজ আলম সৈকত এর উপর পরিকল্পিত ভাবে হামলা চালায় ও লুটপাট চালায়। হামলা ও লুটপাটের ঘটনায় আহত সৈকত এর স্ত্রী শারমিন জাহান বাদী হয়ে উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। সে মামলাটি তদন্তভার দেয়া হয় জেলা গোয়েন্দা শাখায়। উক্ত মামলার প্রধান আসামী মেহেদী হাসান ডায়মন্ড ও সোহেল হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী মাহফুজ আলম সৈকত জানান ওই আসামীরা এলাকায় মূর্তিয়মান আতঙ্ক। তারা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাÐের সাথে জড়িয়ে পড়েছে। তাদের ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেনা।আমি পরিবারের সকলকে নিয়ে বর্তমানে আতঙ্কে রয়েছি। সমাজ থেকে সকল অপরাধ অপকর্ম দুর করার জন্য তাদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments