স্টাফ রিপোটার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, মানুষের সৃষ্টিশীলতা বিকাশের জন্য সাংস্কৃতিক বিপ্লব অপরিহার্য। একুশের চেতনায় সাংস্কৃতিক বিপ্লবই পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশের স্বপ্ন ভিশন-২০৪১ বাস্তবায়ন করতে। সৃষ্টিশীল মানুষের মনোজাগতিক পরিবর্তনই সমাজের অনেক কল্যাণের চাবিকাঠি হিসেবে কাজ করে। তাই বাঙালির স্বাধিকার আন্দোলনের সূতিকাগার বায়ান্নর একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদেরকে দেশ ও জাতি গঠনে আত্মনিয়োগ করতে হবে।
তিনি শনিবার ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইন্জিনিয়ার্সে একুশের চেতনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ভিশন ২০৪১ বাস্তবায়ন শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। লাকসাম-মনোহরগন্জ "বঙ্গবন্ধু পরিষদ", ঢাকা ও লাকসাম-মনোহরগন্জ্ঞ পেশাজীবি পরিষদের আয়োজনে এ সভায় আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ম্যানেজিং ডাইরেক্টর এম সাইফুর রহমান, লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, মনোহরগন্জ্ঞ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, বঙ্গবন্ধু পরিষদ, লাকসাম-মনোহরগন্জ্ঞ সভাপতি অহিদুল্লা মজুমদার।
মোঃ তাজুল ইসলাম এ সময় বলেন, সমাজ বিনির্মাণে আমাদের মনোজাগতিক পরিবর্তনও প্রয়োজন কারণ সময়ের চাহিদার পরিপ্রেক্ষিতে নতুন ধ্যান ধারণা গ্রহণ করতে হবে। তবে অবাধ তথ্যপ্রযুক্তি ও যোগাযোগের এই সময়ে আমাদের নৈতিক শক্তিতে বলিয়ান হওয়া প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অনেক এগিয়ে গেলেও নৈতিক অবক্ষয়ের কারণে অনেক কিছুতে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছাতে পারিনি।
স্থানীয় সরকার মন্ত্রী এ সময় মানবসম্পদ উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করে বলেন, ভিশন-২০৪১ বাস্তবায়ন করতে হলে আমাদের দক্ষ মানব সম্পদ তৈরি করতে হবে।
এ সময় তিনি লাকসাম মনোহরগন্জ্ঞ উপজেলার উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ বিস্তারিত আলোচনা করে বলেন, এক সময় এ অঞ্চলের মানুষের উপর অত্যাচার, নির্যাতনের ইতিহাস থাকলেও বিগত সময়ে সুশাসন নিশ্চিত করার মাধ্যমে সকল সামাজিক অনাচার দূর করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্র ...
স্টাফ রিপাের্টার: দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হয়েছে। বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ব ...
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
সব মন্তব্য
No Comments