জুলফিকার আলী, কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় পুলিশি অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারি ৬ ব্যক্তি সহ ৭ জনকে আটক করা হয়েছে। থানা পুলিশ জানায়, সোমবার (১০জুলাই) ভোর রাত থেকে থানা পুলিশের কয়েকটি চৌকস দল
উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। পৃথক অভিযানকালে পৌর সদরের গদখালী গ্রামের পিতা-মৃত ফজলুল হক (ড্রাইভার) এর ছেলে মহাসিন গাজী (৩৫) ও সদর উপজেলার পুরাতন সাতক্ষীরা (ঘোষপাড়া) আবু মোসলেম এর ছেলে আব্দুর রহমান (৫৫) কে ৬০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। অপর অভিযানে ৪শ’ গ্রাম
গাঁজা সহ উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামের কাশেম কারিগরের স্ত্রী আনোয়ারা খাতুন (৫০), হরিনা-গোয়ালচাতর গ্রামের নজরুল ইসলাম মুন্সির ছেলে সাইফুল ইসলাম ময়না (২৮), গোবিন্দকাটি গ্রামের মনিরুল ইসলামের ছেলে ইমামুল (২২) ও একই গ্রামের মৃত: শাহাজানের ছেলে সাইদুল ইসলাম (২৩) কে আটক করা হয়। অপর এক অভিযানে ওয়ারেন্টভূক্ত আসামী কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামের শফিউদ্দীনের ছেলে জামাল উদ্দীনকে (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। সদ্য খুলনা রেঞ্জের শ্রেষ্টত্ব¡ অর্জনকারি থানার অফিসার ইনচার্জ মোহা: মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সোমবার সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষা করতে মাদক বিরোধী অভিযান সহ সকল অপরাধ দমনে পুলিশ সদস্যদের তৎপরতা অব্যাহত থাকবে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অপর এক যুবতীকে সাথে নিয়ে প্রথম ধাপ স্তন অপারেশন করেছিলেন রোজি আক্তার লিজা (৩১) নামের এক যুবতী। অপারেশনের কয়েক ঘন্টা পরে তার (লিজা) মৃত্যু হয়েছে ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব সাতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।এ বিষয়ে সাতলা ইউন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
সব মন্তব্য
No Comments