ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ভিপি মারুফের সমর্থক খাগাতুয়া গ্রামের বাসিন্দা মাসুদ মিয়া প্রতিপক্ষের হামলায় খুন হয়েছেন।
জানাযায়, গতকাল বৃহস্পতিবার ভোরে খাগাতুয়া গ্রামের মোহাম্মদ মাসুদ তার ভাগ্নিকে ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দেখানোর উদ্দ্যেশ্য বাড়ি থেকে বের হয়ে খাগাতুয়া ভোরের বাজারে চা খাওয়ার সময় নৌকার সমর্থক এডভোকেট রব মিয়া, শফিক মিয়া, আলম মিয়া, ফজু ও লিটন মিয়ার নেতৃত্বে একদল যুবক ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে মাসুদকে রক্তাক্ত অবস্থায় সিএনজি যোগে উঠিয়ে নিয়ে খাগাতুয়া পশ্চিম পাড়া কবরস্থান সংলগ্ন নৌকার নির্বাচনী ক্যাম্পের সামনে দ্বিতীয় দফায় কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় নবীনগর সরকারী হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়ার সময় দুপুরে মারা যায়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পরলে এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। রতনপুর ইউনিয়নে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। খুনের ঘটনায় সাধারন মানুষের মাঝে দেখা দিয়েছে চরম আতংক।
নিহতের ভাগ্নি শারমিন আক্তার জানান, আমাদের সামনে এডভোকেট রব মিয়া, শফিক মিয়া, আলম সহ কয়েজন সন্ত্রাসী সিএনজি দিয়া আইসা আমার মামাকে কুপিয়ে সিএনজি দিয়ে পশ্চিম পাড়া শাকিল মিয়ার নৌকার অফিসের সামনে আবার কুপায়ছে। আনারস মার্কার নির্বাচন করার কারনে আমার মামারে খুন করেছে।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ভিপি মারুফ জানান, আমার কর্মী মাসুদের উপর পরিকল্পিত ভাবে এই হামলা চালিয়ে নৃশংস ভাবে খুন করা হয়েছে। আমার কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিচ্ছেন।
নৌকা'র প্রার্থী সৈয়দ জাহিদ হোসেন শাকিল বলেন, এই ঘটনায় বিচার হওয়া উচিৎ। এর সাথে আমার কোন কর্মী সমর্থক জড়িত না। এইটা তাদের পূর্ব বিরোধের জের ধরে ঘটেছে।
নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ বলেন, এটা একটি বিচ্ছিন ঘটনা। ঘটনাস্থলে পুলিশ মোতায়েরন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক বলেন, তদন্ত স্বাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
স্টাফ রিপোর্টার: খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও লক্ষ্মীপুর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরের পল্লবীর কালশী বস্তিতে লাগা ভয়াবহ আগুন প্রায় সোয়া দুই ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৩টি ইউনিট কাজ করেছে।ফায়ার সার্ভ ...
স্টাফ রিপোর্টার: সরকারের ১০০ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় নেওয়া ৬০টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়িত হয়েছে। সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে সরকারের ১০ ...
ডেস্ক রিপোর্ট: জলবায়ু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয় ও বন উজাড়, একক ফসলভিত্তিক বাগান সম্প্রসারণ এবং প্রাকৃতিক সম্পদ আহরণের মতো মানবসৃষ্ট কর্মকাণ্ড পার্বত্য চট্টগ্রামের (সিএইচটি) আদিবাসী জনগোষ্ঠীর ওপর ক্রম ...
সব মন্তব্য
No Comments