জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরার কন্ঠ রিয়েলিটি শো প্রতিযোগিতায় অংশ নিলো কলারোয়ার ২৫ প্রান্তিক প্রতিভার শিল্পী। বুধবার (১৫ফেব্রুয়ারী) সকালে কলারোয়া উপজেলা পরিষদ হলরুমে ওই প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সাতক্ষীরার কন্ঠ রিয়েলিটি শোর এর সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিলটন, অন্বেশা কালচার অফিসার ফাইম হোসেন, বিচারক মন্ডলি-আবু আফফান রোজবাবু, নাসরিন খান লিপি, শামীমা পারভীন রত্না, শ্যামল কুমার সরকার, শহিদুল ইসলাম, মনজুরুল হক, কামরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন-কলারোয়া শিল্পকলা একাডেমির শিল্পী শিলা রাণী হালদার, কলারোয়া পৌর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী প্রমূখ। উল্লেখ্য-সাতক্ষীরা জেলা প্রশাসকের ব্যতিক্রমী উদ্যোগে এই প্রথম শুরু হয়েছে “সাতক্ষীরার কন্ঠ” রিয়েলিটি শো নামের একটি অনুষ্ঠান। সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে জেলার প্রতিটি উপজেলার প্রান্তিক শিল্পীদের লুকায়িত প্রতিভার সন্ধানে শুরু করা হয়েছে সাতক্ষীরার কন্ঠ রিয়েলিটি শো। এই রিয়েলিটি শোতে সাতক্ষীরা হতে প্রতিষ্ঠিত শিল্পী ব্যতিত ১৫বছরের উর্ধ্বে বয়সীরা নিবন্ধন করতে পারবেন। ১৫জানুয়ারি থেকে নিবন্ধন শুরু হয়েছে। নির্ধারিত ফরমে নিয়মাবলী অনুযায়ী ফরম পুরণ করে জমা দিতে হবে। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ন কবীর বলেন, জেলার অপ্রকাশিত কন্ঠ শিল্পীদের প্রতিভা তুলে ধরতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত ফরমে আবেদনের পর তাদেরকে পরবর্তী কর্মসূচি জানিয়ে দেওয়া হবে। আশা করি ভালো সাড়া পাব। অনেক প্রতিভা প্রকাশ হওয়ার সুযোগ পাবে এই রিয়েলিটি শো প্রতিযোগিতায়।
তালা উপজেলায় আগামী ২২ ফেব্রুয়ারী সকাল ১০টায় শুরু হবে “সাতক্ষীরার কন্ঠ” রিয়েলিটি শো।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে সারা বিশ্ব। ব্যতিক্রম নয় বাংলাদেশের তারকা অঙ্গনও। বরাবরের মতোই লিওনেল মেসির দল আর্জেন্টিনার কট্টর ভক্ত ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামাজ ...
স্টাফ রিপোর্টার: ‘ন ডরাই’ খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু দীর্ঘ বিরতির পর নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির ...
সব মন্তব্য
No Comments