রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বঙ্গবন্ধুর ভাগ্নে মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহবায়ক দক্ষিন বাংলার রাজনৈতিক অভিভাবক বীর মুক্তিযোদ্ধা,
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সদস্য ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্ এমপিকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানাসহ নবনির্বাচিত নেতৃবৃন্দ। ২০ নভেম্বর রোববার রাত সাড়ে ৮টায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার সেরালস্থ বাসভবনে তাঁকে এ ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।
তিঁনি এসময় নবনির্বাচিত নেতৃবৃন্দকে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করার পাশাপাশি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চলমান উন্নয়ন-অগ্রযাত্রায় বিশেষ করে রূপকল্প-২০৪১ বাস্তবায়ন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনারবাংলা বিনির্মাণে সবাইকে ভূমিকা রাখার জন্য আহবান জানান।
এসময় বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ্,আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর ( মন্ত্রী) একান্ত সচিব মোঃ খায়রুল বাশার,গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান,উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী,বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সহ-সভাপতি খিজির সরদার ও আক্তার হোসেন মোল্লা,যুগ্ম সম্পাদক সুব্রত লাল কুন্ডু,অধ্যাপক জাকির হোসেন ও অধ্যাপক আশরাফুল হাসান সুমন,সাংগঠনিক সম্পাদক মামুন-উর-রশিদ স্বপন,জাকির হোসেন সরদার ও নুরুল হুদা। এছাড়াও উপস্থিত ছিলেন বানারীপাড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন,ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত, সাবেক চেয়ারম্যান আঃ মন্নান মৃধা ও ওমর ফারুক,আওয়ামী লীগ নেতা আব্দুল হাই,সৈয়দ জাফর আলী,সেলিম বেপারী,সৈয়দ হুমায়ুন কবির লুলু,সেলিম সরদার,শামসুল আলম মল্লিক, হাফিজুর রহমান মামুন,আবুল কালাম বালী,খায়রুল মাল,কাজী এনায়েত হোসেন ইনু,গোলাম ফারুকের সহধর্মীনি জেসমিন ফারুক, ছেলে মোঃ ফারদীন, যুবলীগ নেতা মহসিন রেজা,শফিকুল ইসলাম জুলহাস,জয়ন্ত হালদার প্রমুখ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments