আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা শাখার জাতীয় শ্রমিক লীগের আয়োজনে ।ঝিনাইগাতী উপজেলার সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলামের সঞ্চালনায় বাংলাদেশ আওয়ামী লীগের অংগ সংগঠন জাতীয় শ্রমিক লীগের ঝিনাইগাতী উপজেলা শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয় ২২ জুলাই ২০২২ ইং তারিখ রোজ শুক্রবার বিকাল ৫ ঘটিকায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ অফিসে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এড. ইমাম হোসেন ঠান্ডু,সভাপতি জাতীয় শ্রমিক লীগ শেরপুর জেলা শাখা,
এছাড়াও বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসেবে মোঃ আমিনুর রহমান মুকুল সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিক লীগ শেরপুর জেলা শাখা। বজলুর রশিদ নাহাজ সাংগঠনিক সম্পাদক জাতীয় শ্রমিক লীগ শেরপুর জেলা শাখা। গোলাম সাকলাইন দপ্তর সম্পাদক জাতীয় শ্রমিক লীগ শেরপুর জেলা শাখা। মোঃ মিন্টু ভারপ্রাপ্ত সভাপতি জাতীয় শ্রমিক লীগ ঝিনাইগাতী উপজেলা শাখা। মোঃ বেলায়াত হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ ঝিনাইগাতী উপজেলা শাখা।মোঃ আবুল কালাম আজাদ সাবেক সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঝিনাইগাতী উপজেলা শাখা। মোঃ সাহা আলম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঝিনাইগাতী উপজেলা শাখা।এছাড়াও উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন শ্রেণীর শ্রমজীবী মানুষ।
এছাড়াও জাতীয় শ্রমিক লীগ শেরপুর জেলা শাখার নেতৃবৃন্দের সাথে ঝিনাইগাতী উপজেলা শাখা ও বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতাকর্মীদের মাঝে নতুন কমিটি নিয়ে মতবিনিময় আলোচনা সভা হয় এবং বর্তমানে ঝিনাইগাতী উপজেলাসহ ,ইউনিয়ন ও ওয়ার্ডের জাতীয় শ্রমিক লীগ নেতাদের অবহেলিত জীবন যাপনের অবস্থা তুলে ধরেন।
জেলা নেতৃবৃন্দ এই কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন আমরা অবশ্যয় ঝিনাইগাতী উপজেলা সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে আছি এবং সুন্দর একটি আহব্বায়ক কমিটি গঠন করবো ইনশাআল্লাহ। যার মাধ্যমে এই ঝিনাইগাতী উপজেলাতে জাতীয় শ্রমিক লীগ আলোর সৃষ্টি করে , মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করে তুলবে।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
সব মন্তব্য
No Comments