ডেস্ক রিপোর্ট: ফ্রান্সের লিগ ওয়ানের ম্যাচে লিওঁর বিপক্ষে লিওনেল মেসি পিএসজির হয়ে নিজের ৫০তম ম্যাচ খেলতে নেমেছিলেন। তবে এমন ম্যাচেই কি না ১-০ গোলে হেরে যায় ফরাসি জায়ান্টরা। আর এমন হার মেনে নিতে পারেননি পিএসজি সমর্থকরা। মেসিকে শুনতে হয়েছে নিজ ক্লাবের ভক্ত-সমর্থকদের দুয়োধ্বনি। মেসির প্রতি ফরাসি সমর্থকদের এমন আচরণ মেনে নিতে পারেননি বিশ্বকাপজয়ী সাবেক ফ্রান্স তারকা ইমানুয়েল পেতিত। তিনি জানান, পিএসজি কোনো ক্লাবই না, মেসিকে দুয়ো মানে ফুটবলের অপমান। গোল ডটকম
বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়ার পর লিওনেল মেসি বেশ কয়েকবারই ক্লাবটির ভক্তদের রোষের মুখে পড়েছেন। যার ফলে বেশ কয়েকবার তাদের দুয়োর মুখে পড়েন তিনি। যার সর্বশেষ উদাহরণ হচ্ছে অলিম্পিক লিওঁর বিপক্ষে ম্যাচটি। ওই ম্যাচে মাঠে নামার আগেই দুয়োর শিকার হন মেসি এবং মাঠে তার পায়ে বল গেলেই দুয়ো দিচ্ছিল সমর্থকরা। এমনকি ম্যাচ শেষে ড্রেসিংরুমের দিকে যাওয়ার সময়ও ফরাসি ক্লাবটির সমর্থকদের দুয়োর মুখে পড়েন তিনি।
আরএমসি স্পোর্টের সঙ্গে কথা বলতে গিয়ে ইমানুয়েল পেতিত বলেন, যখন আমি দেখলাম তারা মেসিকে দুয়ো দিচ্ছে, এটা পুরো ফুটবলকে অসম্মান করা। যদি আমি মেসিকে কোনো পরামর্শ দিতে চাই তাহলে সেটা হবে, পিএসজি ছেড়ে চলে যাও। এটা কোনো ফুটবল ক্লাব নয়। এটি একটি প্রাক-অবসর ক্লাব।
পেতিত আরও বলেন, এটা সত্যিই লজ্জাজনক, আপনি ১৩ গোলের পাশাপাশি ১৩টি অ্যাসিস্ট করা সেরা খেলোয়াড়ের সঙ্গে এমনটা করতে পারেন না। ফুটবলের ভালোবাসার টানে যদি মেসি আবার বার্সেলোনায় ফিরে আসতো, তাহলে কতো ভালো হতো। কারণ তার যেভাবে বিদায় নেয়া উচিত ছিল, সেভাবে সে বিদায় নেয়নি। বিদায়ের সময় তার কান্নাই সব বলে দেয়।
আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments