স্টাফ রিপোর্টার: ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষ্যে ‘জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (৪ আগস্ট সোমবার) বেলা ১১.৩০ টায় ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁওস্থ মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই বিপ্লবে আলেম সমাজ ও মাদরাসা শিক্ষার্থীদের অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আলেমদের নেতৃত্বে, মাদরাসা শিক্ষার্থীরা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেছে। ধর্মীয় নেতারা শুধু মসজিদের মিম্বরেই সীমাবদ্ধ ছিলেন না; তাঁরা রাস্তায় নেমে সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে অংশ নেন।
বক্তারা বলেন, এই গণঅভ্যুত্থান স্রেফ গণআন্দোলন নয়; বরং এটি বাংলাদেশের জনগণের দীর্ঘ শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে একটি ঐতিহাসিক ও রাজনৈতিক পুনর্জাগরণ। ইসলামের ন্যায়পরায়ণতা ও নৈতিক আদর্শে উদ্বুদ্ধ হয়ে আলেম সমাজ সে সময় গণআন্দোলনের পাশে দাঁড়িয়েছিলেন। বর্তমান সময়েও এই ঐক্য ও সচেতনতার ধারাবাহিকতা বজায় রাখা আবশ্যক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শামছুল আলম। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আঃ ছালাম খান। এছাড়া অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোঃ ইসমাইল হোসেন, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের পরিচালক এসএম তরিকুল ইসলাম, পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ ও মোঃ রেজ্জাকুল হায়দার বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোঃ মহিউদ্দিন। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুহাম্মদ ওবায়দুর রহমান ও এম এ বারী বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারি ও ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রূহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মুফাসসির ড. মোঃ আবু ছালেহ পাটোয়ারী।
রংপুর অফিস: রাজনীতির নামে কোনো সংঘাত বা হানাহানি নয়, বরং আলোচনা ও সমঝোতার ভিত্তিতে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বা ...
স্টাফ রিপোর্টার: সন্তানকে সম্পত্তি দান করার পরও আজীবন বাবা-মার ভোগ-দখলের অধিকার নিশ্চিত করে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে।রোববার (৬ সেপ্টেম্বর) সংসদ অধিবেশনে আইনমন্ত ...
স্টাফ রিপোর্টার: পেপারবিহীন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে ই-পার্লামেন্ট সিস্টেম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা, ০৬ সেপ্টেম্বর ২০২৬।এ বিষয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রে ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কারের বিরোধিতা করে আন্দোলনের দায়ে দণ্ডিত ২১ কর্মকর্তার শাস্তি প্রত্যাহার করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্প ...
সব মন্তব্য
No Comments