চট্টগ্রাম অফিস: ওরা পাঁচ জন খুব ভাল বন্ধু। তারা সব সময় একজন আরেক জন ছাড়া কখনো বের হয় না। খেলাধুলা, কোচিংয়ে যাওয়া, স্কুলে যাওয়া, ঘুরাঘুরি করা থেকে শুরু করে সব জায়গায় তারা এক সাথে থাকে। খেলতে গিয়ে হঠাৎ আদরের পা ভেঙ্গে যায়। তারপর সে আর খেলতে যেতে পারে না। বন্ধুদের সাথে আড্ডা দিতে পারে না। এ ব্যাপার নিয়ে তাদের মন খুব খারাপ হয়ে আছে। ওই মুহূর্তে তারা একাট বুদ্ধি বের করে এবং সেটা কাজে লাগিয়ে সাফল্য অর্জন করে।
এমনি ঘটনা নিয়ে আহমেদ কামাল আফতাবের রচনায় অরিন্দম মুখার্জি বিংকু প্রযোজনায় বিটিভি চট্টগ্রাম কেন্দ্র নির্মাণ করল শিশুদের নিয়ে নাটক ‘ইচ্ছে পূরণ’। নাটকটিতে অভিনয় করেছে শিশু শিল্পী রাহা, অপরুপ, নায়েম, সপ্ন, অপসরা প্রমুখ।
নাটকটি আগামী ১৯ ফেব্রুয়ারী বিটিভি চট্টগ্রাম কেন্দ্র হতে প্রচার করা হবে। নাটকটা সবার ভাল লাগবে বলে আশা প্রকাশ করেছেন প্রযোজক অরিন্দম মুখার্জি বিংকু।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments