স্টাফ রিপোটার: নির্বাচনকালীন সরকার নিয়ে আওয়ামী লীগের নেতা এবং সরকারের মন্ত্রীরা বিএনপির সঙ্গে সংলাপের ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন তা আপাতত আমলে নিচ্ছে না দলটি।
মঙ্গলবার (৬ জুন) রাজধানীতে ১৪ দলের এক সমাবেশে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু জাতিসংঘের প্রতিনিধিদের তত্ত্বাবধানে অংশগ্রহণমূলক নির্বাচন করতে বিএনপিকে আলোচনার টেবিলে আসার আহ্বান জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেছেন, "সংলাপের মাধ্যমে সবকিছুর সমাধান হতে পারে। সংলাপের বিকল্প নেই।" অন্যদিকে এই দলেরই সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, "সংলাপের কোনো সিদ্ধান্ত হয়নি। এমন কোনো সংকট তৈরি যে জাতিসংঘের মধ্যস্ততা নিতে হবে।"
বুধবার (৭ জুন) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে এ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো মন্তব্য করতে রাজি হননি।
তার ভাষ্য, আওয়ামী লীগের আসল অবস্থা বুঝতেই পাচ্ছেন'। এটাই হলো তাদের ক্যারেক্টার।
সংবাদ সম্মেলন শেষে বিষয়টির ব্যাপারে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কোথায় কোন সমাবেশে কে কী বলছে সেটার জবাব দেওয়া আমার কাছে গুরুত্বপূর্ণ না। আমরা রাজনীতি পরিবর্তন করছি।
বিএনপি স্থায়ী কমিটির সিদ্ধান্ত মোতাবেক সংসদে উত্থাপিত ২০২৩-২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতেই সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব।
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠি ...
সব মন্তব্য
No Comments