মোঃ মহশীন আলী, রংপুর অফিস: সারাদেশে বিএনপির অবরোধের সমর্থনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঠাকুরগাঁও জেলা শাখা। রবিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় জেলা কোর্ট চত্বরে ঝটিকা মিছিল বের করে নেতাকর্মীদের মুক্তি ও একদফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। পরে আইনজীবী সমিতি ভবনের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ কর্মসূচিতে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ আব্দুল হালিম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ জয়নাল আবেদীন , ঠাকুরগাঁও জেলা শাখার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ এন্তাজুল হকসহ ঠাকুরগাঁও জেলা শাখার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীরা উপস্থিত ছিলেন ।
এ সময় তারা বলেন, সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, একদফার আন্দোলন বানচাল করতেই পরিকল্পিতভাবে পুলিশকে ব্যবহার করেছে সরকার। অবিলম্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।
তাছাড়া ঠাকুরগাঁও-২ আসনে বিএনপি সমর্থিত এমপি প্রার্থী অ্যাডভোকেট বদরুজ্জোহা চৌধুরী তুলা সহ সারাদেশে ৩৭ জন আইনজীবী গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের মুক্তি দাবি করেন তারা।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
সব মন্তব্য
No Comments