উজিরপুর প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষককে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। ২৪ অক্টোবর রবিবার বিকেলে উজিরপুর মডেল থানার এস,আই মোঃ খায়রুজ্জামান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জল্লা ইউনিয়নের কুড়লিয়া হরি মার্কেট সংলগ্ন আদর্শ মৎস্য খামার থেকে ধর্ষক ২ সন্তানের জনক দিপক মন্ডল(২৮)কে গ্রেফতার করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, ধর্ষক দিপক মন্ডল ওটরা ইউনিয়নের মশাং গ্রামের হরলাল মন্ডলের ছেলে। স্কুল ছাত্রীর পিতা মাতা হতদরিদ্র হওয়ায় বরিশালে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করার কারণে মেয়েকে একই বাড়িতে নানার ঘরে লেখাপড়া করার জন্য রেখে যায়। এর প্রতি লোলুপ দৃষ্টি পড়ে নানার একই বাড়ির চাচাত মামা সম্পর্কের ২ সন্তানের জনক লম্পট দিপক মন্ডলের। গত ১৭ অক্টোবর ওই ছাত্রী নানার ঘরের পাশে চাচাত নানী কনিকা মন্ডলের সাথে ঘুমাতে যায়। কনিকা মন্ডল পাশের ঘরে খাবার খেতে গেলে সেই সুযোগে লম্পট তাকে জোর পূর্বক ধর্ষণ করে। বিষয়টি তাৎক্ষণিক নানা নিত্যানন্দ মন্ডল ও নানীকে জানালে তারা ভয়ে ওই ছাত্রীর বাবা মাকে না বলে গোপন করে রাখে। এক পর্যায়ে বাবা মা বিষয়টি টের পেলে উজিরপুর মডেল থানার ওসি আলী আর্শাদের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক এস,আই খায়রুজ্জামান ওই ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ব্যাপারে ছাত্রীর মা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, ধর্ষককে তাৎক্ষণিক গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে চায় ভারত। দুই দেশের মধ্যে বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার ভেতরে থেকে দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে আলোচনায় ভারত প্রস্তুত। আজ মঙ্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। শুধু পুলিশ সদস্য দিয়ে এককভাবে প ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান ...
স্টাফ রিপোর্টার: সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে সরকার এবং সড়ক পরিবহন মালিক পক্ষ। নতুন এই ভাড়া আজ থেকেই কার্যকরের জন্য ...
সব মন্তব্য
No Comments