স্টাফ রিপোটার : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ নড়াইলে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কটুক্তিকারী নুপুর শর্মার পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস প্রদানকারীদের বিরুদ্ধে নিন্দা জানান। ইসলাম ধর্মের কোথাও নেই যে, প্রতিবেশীদের ঘর-বাড়িতে হামলা করে জ্বালিয়ে পুড়িয়ে দিতে হবে। ইসলাম হচ্ছে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম। তাই আমাদের সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
আজ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সাংস্কৃতিক সংগঠন ‘গান আড্ডা’র ‘পঞ্চাশে আমরা’ প্রোডাকশনের জন্য ‘ভারত-বাংলাদেশ সম্প্রীতি পুরস্কার ২০২২’ প্রাপ্তিতে আয়োজিত অ্যাওয়ার্ড সেলিব্রেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, গান আড্ডা সংগঠনটির ব্যতিক্রমী কার্যক্রম আমাকে মুগ্ধ করেছে। করোনা অতিমারির সময়ে অনলাইনে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে তারা সাংস্কৃতিক অঙ্গনকে জাগ্রত রেখেছে। জাতির ইতিহাস-ঐতিহ্যকে তারা সংগীতের মাধ্যমে তুলে ধরেছে। তাদের এ কর্মকণ্ডকে আমি সাধুবাদ জানাই। তিনি বলেন, করোনাকালে আমাদের সংস্কৃতি চর্চা থমকে গেলেও থেমে থাকেনি মৌলবাদীদের কার্যক্রম। তারা সংগঠিত হয়েছে। তিনি বলেন, সাংস্কৃতিক জাগরণের মাধ্যমে এদেশের স্বাধীনতা যেমন ত্বরান্বিত হয়েছিল, তেমনি এর মাধ্যমে মৌলবাদী ও স্বাধীনতা বিরোধী অপশক্তিকে প্রতিহত করতে হবে। তবেই সুসংহত হবে সাম্প্রদায়িক সম্প্রীতি।
কে এম খালিদ বলেন, গান আড্ডা’র সভাপতি জামাল উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব দিলারা জামান ও খায়রুল আলম সবুজ। স্বাগত বক্তৃতা করেন গান আড্ডা অ্যাওয়ার্ড সেলিব্রেশন আয়োজক কমিটির আহ্বায়ক সাবেরা সুলতানা। আরো বক্তৃতা করেন অ্যাওয়ার্ড সেলিব্রেশন আয়োজক কমিটির সদস্য সচিব বিপ্লব শুভ।
পরে বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বিশেষ প্রতিনিধি, নরসিংদী: বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্র ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
সব মন্তব্য
No Comments