কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ব্যস্ততম রাস্তাটি কর্দমক্ত অবস্থায় রয়েছে। সূর্যোদয় গঙ্গামতি স্পট, মিশ্রীপাড়া রাখাইন তাঁত পল্লী ও রাখাইন জাদুঘর যাতায়াতে এটি বিকল্প পথ। বর্ষা এলেই পর্যটকসহ ১০ গ্রামের মানুষের পরতে হয় চরম ভোগান্তিতে। কাঁদা পানি জমে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ে। সৃষ্টি হয়েছে অসংখ্য গর্তের। কাঁচা এ রাস্তাটি পাকা করনের দাবি নিয়ে এলাকাবাসী একাধিকবার জনপ্রতিনিধিদের দ্বারস্থ হলেও কোন সুফল পায়নি।
স্থানীয়রা জানান, কুয়াকাটা পৌরসভা লাগোয়া লতাচাপলী ইউনিয়নের মুসুল্লুয়াবাদ সিনিয়র মাদ্রাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয়, সৎ সংঘ মন্দির রয়েছে এ রাস্তাটির আশেপাশে। শীত মৌসুমে এই রাস্তায় ভ্যান, অটো রিকশা, মোটরসাইকেল সহ শত শত যানবাহন চলাচল করে। বর্ষা মৌসুম এলেই সড়কটি হাঁটু সমান কাঁদা হয়ে যায়। অসুস্থ রোগিদের চিকিৎসা নিতে যেতে দুর্ভোগের যেন শেষ থাকেনা। এছাড়া মৎস্যবন্দর আলিপুর মহিপুর সাপ্তাহিক বাজারে কৃষকদের উৎপাদিত শাক সবজি, ধান আনা নেওয়া করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ আশেপাশের সড়ক গুলো পাকা হলেও এ রাস্তাটি এখনো কাঁচাই রয়ে গেছে।
মুসল্লুয়াবাদ সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান সহ একাধিক শিক্ষার্থীরা জানান, কর্দমক্ত রাস্তা দিয়ে তাদের প্রতিদিন মাদ্রাসায় আসতে যেতে হয়। শুকনো মৌসুমে এ রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল করায় অনেক স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে বর্ষার পানি জমে হাটু সমান কাঁদা হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম জানান, জনপ্রতিদের স্বদিচ্ছার অভাবে গুরুত্বপূর্ণ রাস্তাটি আজও কাচা রয়ে গেছে। তিনি সড়কের এমন দূর্ভোগ থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্থক্ষেপ কামনা করছেন।
উপজেলা প্রকৌশলী মো.সাদিকুর রহমান সাংবাদিকদের জানান, অনেক গুরুত্বপূর্ণ সড়ক এখনো কাঁচা রয়েছে। যেগুলো পাকা করা অত্যন্ত জরুরি। কিন্তু বরাদ্দের অভাবে সেই কাজ করতে পারছি না। তবে নতুন প্রকল্প আসার সম্ভাবনা রয়েছে। বরাদ্দ পাওয়া গেলে এসব সড়ক দ্রুত পাকা করার উদ্যোগ নেওয়া হবে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অপর এক যুবতীকে সাথে নিয়ে প্রথম ধাপ স্তন অপারেশন করেছিলেন রোজি আক্তার লিজা (৩১) নামের এক যুবতী। অপারেশনের কয়েক ঘন্টা পরে তার (লিজা) মৃত্যু হয়েছে ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব সাতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।এ বিষয়ে সাতলা ইউন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
সব মন্তব্য
No Comments