স্টাফ রিপোর্টার: বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে রাজধানীর মানিক মিয়া এভিনিউ ছেড়েছেন আন্দোলনরত পরীক্ষার্থীরা। মঙ্গলবার ১৪ জুলাই রাত ৯টা ৪০ মিনিটের পর তারা জাতীয় সংসদ ভবনের সামনের সড়ক ত্যাগ করলে সেখানে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে দিনভর টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় ও উত্তরার বিএনএস সেন্টারের সামনে সড়ক অবরোধের মাধ্যমে বিক্ষোভ শুরু হয়। এরপর দুপুর ১টার দিকে নীলক্ষেত মোড় হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের দিকে রওনা হন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলের সামনে পুলিশের বাধার মুখে পড়েন তারা। দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ঢাকা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে কর্মকর্তারা আলোচনার প্রস্তাব দিলেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে পুনরায় সায়েন্স ল্যাবে ফিরে যান। এরপর বিকেল ৫টা ২০ মিনিটে তারা সংসদ ভবনের উদ্দেশে রওনা হন। আসাদ গেট এলাকায় পুলিশ ব্যারিকেড দিলেও শিক্ষার্থীরা সেটি অতিক্রম করে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার গেটের সামনে পৌঁছে অবস্থান নেন।
আন্দোলনকারীদের মুখে ‘তুমি কে, আমি কে ফার্মের মুরগি’, ‘কে বলেছে, কে বলেছে শিক্ষামন্ত্রী’ ও ‘দফা এক, দাবি এক শিক্ষামন্ত্রীর পদত্যাগ’ সহ বিভিন্ন স্লোগান শোনা যায়। আন্দোলনরত পরীক্ষার্থীরা প্রধানত তিনটি দাবি তুলে ধরেছেন। দাবিগুলো হলো দেশের বিভিন্ন এলাকায় চলমান দুর্যোগ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত করা, বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাইয়ের পরীক্ষায় অংশ নিতে না পারাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা এবং বিতর্কিত মন্তব্যের দায়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।
সন্ধ্যায় পুলিশের লাঠিচার্জে শিক্ষার্থীরা সংসদ ভবনের সামনে থেকে সরে যান। পরে মানিক মিয়া এভিনিউতে অবস্থান নিয়ে তারা বুধবার শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচির ঘোষণা দেন। ঘোষণার পর রাত ৯টা ৪০ মিনিটের দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
স্টাফ রিপোর্টার: একাডেমিক শৃঙ্খলা ও পরীক্ষা কেন্দ্রিক নিবিড় পর্যবেক্ষণ, সহ-শিক্ষা ও ক্রীড়া কার্যক্রমে সমান গুরুত্ব, শিক্ষক-অভিভাবক সমন্বয় সাধন, চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবেলা ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীল ...
সব মন্তব্য
No Comments