রাজশাহী অফিস : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি’র সাথে ওয়ান ইলেভেনের উপকারভোগীরাও সক্রিয় হয়েছেন। রোববার দুপুরে নাটোর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি’র দুঃশাসন আর দুর্নীতির কারণে ওয়ান-ইলেভেনে দুই বছরের জরুরী সরকার এসেছিল। ঐ সময়ে ড. কামাল হোসেন ঐ সরকারকে সার্টিফিকেট দেন- যতদিন ইচ্ছা ক্ষমতায় থাকুন। সুজনও ঐ সময় তাদের সাথে ছিলো। ওয়ান-ইলেভেনের উপকারভোগীরা আবারও সরব হয়েছে। তারা অনলাইনে সভা করছে, জাতিকে নসিহতের নামে ষড়যন্ত্র করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। এটি অশুভ লক্ষণ। আওয়ামী লীগের নেতা-কর্মীরা জনগনকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করবে।'
সম্প্রচারমন্ত্রী বলেন, শেখ হাসিনার রক্ত পরাভব জানে না, আপোষ জানে না। অসংখ্যবার হত্যা চেষ্টা করা হলেও দীপ্ত পদভারে তিনি দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিএনপি’র রাজনীতি বিভ্রান্তি, অপপ্রচার আর গুজব রটানোর রাজনীতি।
হাছান মাহমুদ বলেন, 'নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গঠিত সার্চ কমিটির মধ্যে মির্জা ফখরুল সাহেবরা আওয়ামী লীগ খুঁজে পান। অথচ তাদের মধ্যে চারজন সাংবিধানিক পদধারী নিরপেক্ষ ব্যক্তি। তারা সারাদেশে আওয়ামী লীগ দেখতে পান। মির্জা ফখরুল সাহেবকে যদি জ্বিনে ধরে থাকে, তবে তা তাড়ানোর জন্য তাদের নেতাকর্মীদের অনুরোধ জানাই।'
স্থানীয় শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান সম্মেলন উদ্বোধন করেন। কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ সম্মেলনে বক্তব্য রাখেন।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নিরাপদ ঈদযাত্রা, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা, বিচারহীনতা, রাজনৈতিক সহিংসতা ও সামাজিক অবক্ষয় নিয়ে আজ বিজয়নগরস্থ এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সং ...
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার-এর হার্টে পরপর দুটি রিং সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় ...
রংপুর অফিস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, শিশু রামিসাকে শুধু ধর্ষণই করা হয়নি, বরং নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। এমন বর্বরোচিত হত্যাকাণ্ড জাতির ...
সব মন্তব্য
No Comments