ভোলা প্রতিনিধি॥ ভোলায় ব্যাটারী চালিত অটোবোরাক ও অটোরিক্সার চুরি ও ছিনতাইকারী চক্রের মূল হোতাসহ চার সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫টি অটোরিক্সা, বোরাক ও নগদ ৭৮ হাজার টাকাসহ চুরি ও ছিনতাইয়ের কাজে ব্যবহ্নত বিভিন্ন সমঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন- চোর চক্রের মূল হোতা ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের বাসিন্দা মো. মিলন ফরাজী ও তার সঙ্গী মো. নয়ন, মো. সিদ্দিক মৃধা ও মো. লিটন হাওলাদার।
বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফরহাদ সরদার তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
এসময় ফরহাদ সরদার বলেন, আটককৃত চোর চক্রটি দীর্ঘদিন ধরে ভোলার বিভিন্ন স্থানে অটোবোরাক ও অটোরিক্সা চুরির সঙ্গে জড়িত। গতকাল মঙ্গলবার মোহাম্মদ মান্নান নামের এক ব্যক্তি তার অটোরিক্সা চুরি হয়ে যাওয়ায় ভোলা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের সূত্র ধরে পুলিশ ভোলা শহরের বিভিন্ন স্থান অভিযান চালিয়ে সন্দেহজনক ভাবে নয়নকে আটক করে।
পরে পুলিশ নয়নকে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যমতে চোর চক্রের মূল হোতা মো. মিলন ফরাজীসহ চক্রের আরো তিন সদস্যকে আটক করা হয়। এ সময় মিলন ফরাজী একটি গোডাউন থেকে ৫টি অটোরিক্সা, অটোবোরাক জব্দ ও চোরাইকৃত অটোরিক্সা ও বোরাক বিক্রির ৭৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটককৃত ৪ চোর চক্রের সদস্যকে উদ্ধাকৃত মালামালসহ দুপুরেই আদালতে সোর্পদ করা হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments