প্রবীর আইচ: দেশে করোনায় আরও ২০০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু ১৮ হাজার ৩২৫ জন। নতুন শনাক্ত হয়েছে ১১ হাজার ৫৭৯ জন । গত ২৪ ঘন্টার এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ।
এসময় অধিদপ্তর আরও জানান, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯ হাজার ৫১০ টি। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৭৩ লাখ ৩৯ হাজার ৯০৯ জন। মোট শনাক্ত হয়েছে ১১ লাখ ২৮ হাজার ৮৮ে জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৯ হাজার ৯৯৭ জন। মোট সুস্থ হয়েছে ৯ লাখ ৫১ হাজার ৩৪০ জন। মৃত্যু ২০০ জনের মধ্যে ১১১ জন পুরুষ ও ৮৯ জন নারী । মৃত্যুর ক্ষেত্রে ১৯৪ জন হাসপাতালে ও বাড়ীতে ৬ জন মারা যায়। এ পর্যন্ত পুরুষ মৃত্যু ১২ হাজার ৬৬১ ও নারী ৫ হাজার ৬৬৪ জন।
বিভাগীয় পর্যায় মৃত্যু তথ্যে জানিয়েছে ঢাকায় ৫১ জন, চট্টগ্রাম ৪৯ জন, রাজশাহী ১২ জন, খুলনা ৫০ জন, বরিশাল ৭ জন, সিলেট ১১ জন, রংপুর ১২ জন ও ময়মনসিংহ ৮ মারা গেছেন।
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক ৩ জন এবং নিশ্চিত ২ জন।স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামজনিত কারণে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৬ জন এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা শূন্য। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। ২৯ আগস্ট সকাল ৮টা থেকে ৩০ আগস্ট সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে হাম পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৩ জনকে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত জেলায় সন্দেহভ ...
সব মন্তব্য
No Comments