ডেস্ক রিপোর্ট: আত্মত্যাগ, সততা, আদর্শনিষ্ঠার ব্রতই মানুষকে মানবিক করে তোলে, এটাই কমিউনিস্ট রাজনৈতিক মূল্যবোধ। কমরেড সাইদ তার সারা জীবন দিয়ে আমাদের এটাই শিখিয়েছেন। মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দেয়া, গণমানুষের মুক্তির লক্ষ্যে নিরন্তর সংগ্রামই ছিল কমরেড সাইদের যাপিত জীবন।
আজ ২৩ সেপ্টেম্বর বেলা ১১টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আয়োজিত কমরেড শেখ সাইদুর রহমান সাইদের ভার্চুয়াল স্মরণসভার সভাপতির বক্তব্যে জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি এ কথা বলেন। তিনি আরো বলেন, সোভিয়েত সমাজতন্ত্রের বিপর্যয়ের পরে নয়া উদারনীতির যে ধারা বিশ্বকে গ্রাস করেছে তার ফলে রাজনৈতিক মূল্যবোধের চরম অবক্ষয় ঘটেছে। আর তাই আত্মস্বার্থপরায়নতাই হয়ে দাঁড়িয়েছে মানুষের প্রধানতম বৈশিষ্ট্য। তার সাথে যুক্ত হয়েছে তথ্য-প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন দুনিয়া। যেখানে এই মানবিকতার অবক্ষয়ের কাছে আত্মসমর্পণ করা যাবে না। কমরেড সাইদ তার শ্রমিক-কৃষক রাজনীতি ও পার্টির দায়িত্ব পালনের মধ্য দিয়ে সেই লড়াইয়ের মূর্ত প্রতীক হয়ে জীবন সমাপন করলেন। জননেতা মেনন কমরেড সাইদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, প্রবীণ কমরেডরা একে একে পৃথিবী থেকে চলে যাচ্ছেন, সবাইকেই একদিন মৃত্যুকে বরণ করতে হবে। এখন পার্টি ও গণমানুষের রাজনীতির দায়িত্ব নিতে হবে নতুনদের, তরুণ ও উদীয়মানদের মাঝেই খুঁজতে হবে ভবিষ্যৎ লড়াইয়ের সহযোদ্ধা।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments