ডেস্ক রিপোর্ট: মোটরসাইকেলের ট্যাংকে অভিনব কায়দায় লুকিয়ে ইয়াবা পাচারকালে ১৯ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন রামু বাইপাস মোড় হতে তাকে আটক ও ইয়াবাগুলো জব্দ করা হয়। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত তালিম উদ্দিন মুন্না (২৫) চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের হাছিড়পাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
ডিবির ওসি জানান, পুলিশ সুপার মো. হাসানুজ্জামানের নির্দেশনায় তার (ওসির) নেতৃত্বে সোমবার সন্ধ্যা সাতটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন রামু বাইপাস মোড়ে একটি হিরো হাঙ্ক মোটরসাইকেল থামিয়ে মুন্নাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা তথ্যে মোটরসাইকেল তল্লাশি করে তেলের ট্যাংকে বিশেষ কায়দায় সরিষার তেলের বোতলে ভরা ইয়াবার সন্ধান পায় ডিবি পুলিশ। পরে সাক্ষীদের সামনে স্থানীয় মোটরসাইকেল মেকানিকের সহায়তায় ট্যাংকি কেটে ৩০টি সরিষার তেলের বোতল বের করা হয়। প্রতিটি বোতলে ৬৫০ পিছ করে ১৯ হাজার ৫০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল আলম আরো জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে তার সাথে জড়িত অন্যদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছে গোয়েন্দা পুলিশ।
-ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।আজ রবিবার ২০ সেপ্টেম্বর বেলা ১২টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ...
সব মন্তব্য
No Comments