ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় বালুমহল নিয়ে সৃষ্ট বিরোধে তার কোন সম্পৃক্ততা নেই দাবী করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভেড়ামারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট তৌহিদুল ইসলাম আলম।
আজ ১৮ই ডিসেম্বর বুধবার উপজেলা বিএনপির কার্যালয়ে বিকেল ৪টায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবী করেন। সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক মেয়র এডভোকেট তৌহিদুল ইসলাম আলম বলেন, একটি কুচক্রী মহল আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমাকে বার বার বিভিন্ন অপবাদ দিয়ে জনপ্রিয়তা খর্ব করতে চাচ্ছে। আমি কোনদিনই অস্ত্রের রাজনীতি করি নাই। ১৯৭৯ সাল থেকে রাজনীতিতে যুক্ত হয়েছি। ৪৫ বছরের রাজনৈতিক জীবনে আমি কোনদিনই চাঁদাবাজির সাথে যুক্ত ছিলাম না। গতকাল ১৭ই ডিসেম্বর ভেড়ামারা উপজেলায় বালিরঘাট নিয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তাতে দুপক্ষেই বিএনপির নেতাকর্মী থাকতে পারে। কোন পক্ষের সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। ৫ ই আগস্টের পর আমি আজ পর্যন্ত বালিরঘাটের আশেপাশে যায় নাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক জানবার হোসেন, পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু। ছাড়াও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
সব মন্তব্য
No Comments