স্টাফ রিপোটার : আমাদের জাতীয় জীবনে এক শোকাবহ ও বেদনা-বিধুর দিন “শহীদ বুদ্ধিজীবী দিবস”। অতল শ্রদ্ধা আর অকৃত্রিম ভালোবাসায় স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের। যারা, মহান স্বাধীনতা যুদ্ধে চুড়ান্ত বিজয়ের মাত্র দুই দিন আগে পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের এদেশের দোসরদের হাতে নির্মমভাবে শাহাদাৎ বরণ করেছেন। গভীর শ্রদ্ধা, সমবেদনা এবং ভালোবাসা জানাচ্ছি শহীদ পরিবারের প্রতিটি সদস্যের প্রতি।
পৃথিবীর বুকে যখন “বাংলাদেশ” নামে একটি স্বাধীন ভুখন্ডের অভ্যুদয় সু-নিশ্চিত। যখন টেকনাফ থেকে তেতুলিয়ার বিভিন্ন জনপদে লাল-সুবুজের বিজয় পতাকা পতপত করে উড়ছিলো। মুক্তিসেনারা যখন মহান স্বাধীনতা যুদ্ধে বিজয়-উল্লাসের প্রস্তুতি নিচ্ছিলো। তখন, পাক হানাদার বাহিনী নিশ্চিত পরাজয় জেনে ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলো। স্বাধীনতাকামী বাঙালী জাতি যেন মেধা-মননে মাথা তুলে দাঁড়াতে না পারে, সে জন্য তারা জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যায় মেতে ওঠে। বাংলাদেশীদের পঙ্গু জাতিতে পরিণত করতেই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। এই নারকীয় হত্যাযজ্ঞে আত্মদান করেন অগণিত সূর্যসন্তান। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ আজীবন দেশপ্রেমের অনুপম অনুপ্রেরণা হয়ে থাকবে। এখনো মিরপুর ও রায়েরবাজারের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ বাঙালী জাতির কাছে শ্রদ্ধা আর ভালোবাসার সৌধ হয়ে আছে।
শহীদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ ও পথ অনুসরণ করে আমরা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর স্বপের নতুন বাংলাদেশ গড়তে দৃপ্ত পায়ে এগিয়ে যাবো।
গোলাম মোহাম্মদ কাদের এমপি চেয়ারম্যান, জাতীয় পার্টি ও বিরোধীদলীয় উপনেতা বাংলাদেশ জাতীয় সংসদ।
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
স্টাফ রিপোর্টার: স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য ঘিরে জাতীয় সংসদে ব্যাপক হট্টগোল হয়েছে। বিএনপি সরকারের সমালোচনা করে বক্তব্য দিলে সরকারি দলের সদস্যরা হইচই-হট্টগোল করে প্রতিবাদ জানান। এ স ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
সব মন্তব্য
No Comments