সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর সদর উপজেলার নান্দিনায় রেললাইনের স্লিপার প্লেট ও পিন খুলে নেওয়ার সময় হাতেনাতে শাকিল মিয়া (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে নান্দিনা রেলওয়ে স্টেশনের অপারেশন সুরক্ষিত যাতায়াত এলাকা থেকে তাকে আটক করে রেলের পাহারায় নিয়োজিত আনসার সদস্যরা। আটক শাকিল মিয়া সদর উপজেলার রানাগাছা ইউনিয়নে বাঁদেচান্দি এলাকার মুনতাজ আলীর ছেলে।
জামালপুর জেলা আনসার কমান্ড্যান্ট মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, শাকিল মিয়া ঢাকা- জামালপুর রেলপথে দুপুর সাড়ে ১২ টার দিকে নান্দিনা রেলওয়ে স্টেশনের অপারেশন সুরক্ষিত যাতায়াত এলাকা থেকে রেললাইনের পিন খুলে স্লিপার উপড়ে ফেলা অবস্থায় তাকে আটক করে রেলের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা।
জামালপুর জেলা আনসার কমান্ড্যান্ট মিজানুর রহমান বলেন, 'রেললাইনের পিন খুলে স্লিপার উপড়ে ফেলা অবস্থায় হাতেনাতে শাকিল নামে এক যুবককে আটক করেছে আনসার সদস্যরা। তাকে নান্দিনা রেলওয়ে স্টেশনে আটকে রাখা হয়েছে এবং জিআরপি থানা পুলিশে খবর দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশের কাছে হস্তান্তর করা হবে।'
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
সব মন্তব্য
No Comments