মো.পাভেল ইসলাম রাজশাহীঃ মিথ্যা ও অসত্য বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করায় রাজশাহী মহানগরে সিঙ্গারের তিনটি শোরুমকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় শোরুম তিনটিতে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করে।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ। তিনি জানান, সিঙ্গারের রাজশাহী নগরীর লক্ষ্মীপুর মোড়ের শোরুমকে ৫০ হাজার টাকা, কাদিরগঞ্জ গ্রেটার রোডের শোরুমকে ৫০ হাজার টাকা এবং সাহেববাজারের শোরুমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব শোরুমে মিথ্যা ‘হট অফার’ প্রদর্শণ করা হচ্ছিল।
হাসান-আল-মারুফ বলেন,‘প্রথমে লক্ষ্মীপুরের শোরুমে গিয়ে দেখি, ফ্রিজের গায়ে গায়ে লেখা “হট অফার”। কিন্তু কী হট অফার তা স্পষ্ট নয়। ফ্রিজের গায়ে আবার ট্যাগে তিনটি করে মূল্য লেখা। একটি মূল্য প্রিন্ট করা, অন্য দুটি হাতে লেখা। এটা তো হতে পারে না।
‘একটি পণ্যের একটিই মূল্য হবে। কিন্তু এখানে লেখা আগে কত মূল্য ছিল, এখন কত, নগদে কত, কিস্তিতে কত ইত্যাদি। এসব মূল্য এবং অফার কোন ক্রেতা বুঝতে পারবে না। লোভনীয় এসব অফারের নামে ক্রেতাদের সাথে সুকৌশলে প্রতারণা করা হচ্ছিল।
মারুফ জানান, লক্ষ্মীপুরের শোরুমকে জরিমানার পর অন্য দুটি শোরুমেও খবর পৌঁছে যায়। তিনি কাদিরগঞ্জ গ্রেটার রোডের শোরুমে গিয়ে দেখেন, সেখানে ফ্রিজের গায়ে লেখা ‘হট অফার’ স্টিকার তুলে ফেলা হচ্ছে। মূল্যও সংশোধন করা হচ্ছে। তাই এটিকেও জরিমানা করা হয়। পরে সাহেববাজারে গিয়ে দেখেন, সেখানে ইতোমধ্যে ট্যাগগুলো তুলে ময়লার ঝুড়িতে ফেলে রাখা হয়েছে। তাই এই শোরুমকেও জরিমানা করা হয়।
অভিযানে সহায়তা করে রাজশাহী মহানগর পুলিশের একটি দল। জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে বলেও জানান ভোক্তা অধিকারের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ...
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
সব মন্তব্য
No Comments