বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বেসরকারী বিশ্ববিদ্যালয়ের উপর ১৫% কর আরোপের সিদ্ধান্ত বাতিল সহ পাঁচ দফা দাবিতে আজ শনিবার বিকাল ৪ টায় ঢাবি'র রাজু ভাস্কর্য চত্ত্বরে প্রগতিশীল ছাত্র জোট সমাবেশ ও মিছিল করে। প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে অর্থ সম্পাদক প্রগতি বর্মণ তমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজুল্লাহ এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর সধারণ সম্পাদক নাসিরউদ্দিন প্রিন্স।
সভাপতি তার বক্তব্যে বলেন, সরকার সম্প্রতি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে যে ১৫ শতাংশ কর আরোপের যে সিদ্ধান্ত নিয়েছে তা শিক্ষার উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক এবং শিক্ষাকে পণ্য হিসেবে বিবেচনা করার ঘৃণ্য দৃষ্টিভঙ্গি। এর মাধ্যমে আমরা বুঝতে পারি সরকার শিক্ষাকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখে। এই দৃষ্টিভঙ্গি শুধু এই সরকারের নয় স্বাধীনতার পরে যারাই ক্ষমতায় এসেছে তারাই এই দৃষ্টিভঙ্গিতে চলেছে। বাংলাদেশের ছাত্র সমাজ অতীতে শাসকশ্রেণীর এই ধরণের ষড়যন্ত্র রুখে দিয়েছে এবং সামনের দিনেও এই ধরণের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এই বিশ্বাস আমরা করি।
এছাড়াও বক্তারা স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার রোডম্যাপ ঘোষণা, শিক্ষা সংশ্লিস্ট সকলকে ভ্যাক্সিন দেয়া। মালিকদের অবৈধ আয় বাজেয়াপ্ত করে টিউশন ফি নির্ধারণে অভিন্ন নীতিমালা প্রণয়ন করার দাবী জানান। এই দাবীগুলো মানা না হলে সামনের দিনে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।
সমাবেশ শেষে একটি মিছিল টিএসসি প্রদক্ষিণ করে শাহবাগ হয়ে আবার টিএসসিতে এসে শেষ হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
স্টাফ রিপোর্টার: একাডেমিক শৃঙ্খলা ও পরীক্ষা কেন্দ্রিক নিবিড় পর্যবেক্ষণ, সহ-শিক্ষা ও ক্রীড়া কার্যক্রমে সমান গুরুত্ব, শিক্ষক-অভিভাবক সমন্বয় সাধন, চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবেলা ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীল ...
সব মন্তব্য
No Comments