নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় স্লুইসগেট নির্মাণের জন্য সোয়াই নদীতে তৈরি করা অস্থায়ী বাঁধের কারণে উজানের পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। এতে উপজেলার ছয়টি গ্রামের শত শত কৃষকের বোরো ধানের বীজতলা তলিয়ে যাওয়ায় চারা সংকটের শঙ্কা দেখা দিয়েছে।
শুক্রবার দুপুরে নারান্দিয়া ইউনিয়নের বাবুইডহর এলাকায় সরেজমিনে দেখা যায়, সোয়াই নদীর ওপর স্লুইসগেট নির্মাণকাজ চলছে। তবে অস্থায়ী বাঁধ নির্মাণের সময় পানি চলাচলের কোনো ব্যবস্থা রাখা হয়নি। ফলে উজানের নিজামপুর, বাবুইডহর, দামধরভিটি, শানকোলা, তুলাবাইদ ও হবিবপুর গ্রামের বীজতলায় তিন ফুট পর্যন্ত পানি উঠে তলিয়ে গেছে।
কৃষকরা জানান, স্লুইসগেট তাদের সুবিধার জন্য হলেও নির্মাণকাজ পরিচালনার পদ্ধতিগত ত্রুটির কারণে এখন তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। বীজতলা তলিয়ে যাওয়ায় সামনে বোরো মৌসুমে চারা রোপণে বিপাকে পড়বেন বলে আশঙ্কা তাদের।
এক কৃষক বলেন, “বাঁধ দিলে পানির রাস্তা রাখতেই হবে। আমরা উপজেলা প্রশাসন, কৃষি অফিস আর পানি উন্নয়ন বোর্ডে বারবার জানিয়েছি—কেউ সাড়া দেয়নি। এখন যদি পাইপ বা অন্য কোনোভাবে পানি নামানোর ব্যবস্থা করে, তাহলে কিছু বীজতলা হয়তো বাঁচানো যাবে। না হলে বোরো মৌসুমে চারা পাব না, ধানও চাষ করতে পারব না।”
নির্মাণস্থলে গিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো দায়িত্বশীল ব্যক্তিকে পাওয়া যায়নি।
পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান খান বলেন, “আমি সদ্য যোগদান করেছি। বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। কৃষকদের ক্ষতি কমাতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় কৃষকদের আশঙ্কা—যদি দ্রুত পানি নিষ্কাশন না করা হয়, তবে পুরো মৌসুমেই বোরো চাষ ব্যাহত হতে পারে।
সুজয় ঘোষ, নড়াইল: বর্ষা এলেই নড়াইল জেলার বিভিন্ন বিলে দেখা মেলে ঝাঁকে ঝাঁকে হাঁসের মেলা। শুধুমাত্র মাছ শিকার ও কৃষিকাজে ব্যবহৃত বিলের জমি এখন অনেক বেকার তরুণের আয়ের উৎস হয়ে উঠেছে। বর্ষা মৌসুমে বিলের পা ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় নারীদের কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক উদ্যোগকে টেকসই ব্যবসায় রূপ দেওয়া এবং বাজারের সঙ্গে কার্যকর সংযোগ তৈরির লক্ষ্যে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় আজ সোমবার শুরু হয়েছে সার্কের ...
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশকের ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব কৃষিপ্রতিবেশবিদ্যা চর্চার মাধ্যমে মাটি, পানি ও বায়ু রক্ষা এবং নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বানে ময়মনসিংহের তারাকান্দায় কৃষক কর ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ায় পশুরোগ নজরদারি, রোগ নির্ণয় সক্ষমতা বৃদ্ধি এবং ভেটেরিনারি ল্যাবরেটরি ব্যবস্থার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে শ্রীলঙ্কার ক্যান্ডিতে অনুষ্ঠিত হয় ...
সব মন্তব্য
No Comments