ময়মনসিংহ অফিস: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, স্থানীয় অভিজ্ঞতার আলোকে আধুনিক প্রযুক্তিগত জ্ঞান কাজে লাগিয়ে দুর্যোগ ব্যবস্থাপনায় টেকসই কর্মপন্থা নির্ধারণ ও বাস্তবায়ন করতে হবে।
উপদেষ্টা গতকাল শেরপুর জেলাপ্রশাসক সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন। জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান সভায় সঞ্চালনা করেন।
উপদেষ্টা বলেন, দুর্যোগ পরিবর্তিত পরিস্থিতিতে সরকারি কর্মকর্তাদের সমন্বয় করে কাজ করতে হবে। শেরপুর জেলার মতো বন্যা আরো হতে পারে মন্তব্য করে তিনি কর্মকর্তাদের সে অভিজ্ঞতা মাথায় রেখে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় শেরপুর জেলায় চলতি মাসের শুরুর দিকে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কৃষি, মৎস্য, গবাদিপশুর ক্ষয়ক্ষতিসহ রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, নদী ভাঙন, বাঁধ, ঘরবাড়ি, অবকাঠামোসহ বিভিন্ন সেক্টরে প্রায় হাজার কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রাথমিকভাবে উল্লেখ করেন। এছাড়া, বিভিন্ন বিভাগের কর্মকর্তারা জেলার বন্যার ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে পুনর্বাসন প্রয়োজনীয়তা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আগামী শুক্রবার সকাল ১০টা (১১ সেপ্টেম্বর ২০২৬) থেকে মা ...
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
সব মন্তব্য
No Comments