স্টাফ রিপোটার: উচ্ছেদকৃত বস্তিবাসীদের অবিলম্বে পূনর্বাসন, রেশনিং ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালু এবং বিনামূল্যে বস্তিবাসীদের চিকিৎসার দাবীতে বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজধানীর ধলপুর পল্লী সিটির সামনে ধলপুর পল্লী সিটি পূনর্বাসন ও সুরক্ষা কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলী হোসেন পলাশ। বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা শ্রমিকনেতা সেকেন্দার হায়াৎ, কৃষকনেতা জাহিদ হোসেন খান, হকারনেতা জহিরুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক রাসিদা বেগম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাবু, আব্দুস সাত্তার প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন বিনা নোটিশে অবৈধভাবে ধলপুর সিটি পল্লীর ২৩০ পরিবারকে (যাদের নামে সরকারী বরাদ্দ আছে) উচ্ছেদ করা হয়েছে ১ মাসের মধ্যে পূনর্বাসনের প্ররোচনায়। দীর্ঘ সময় অতিক্রম হলেও তাদেরকে পূনর্বাসন করা হয়নি, উপরোক্ত ভয়-ভীতি-হুমকি দিয়ে এলাকা থেকে চলে যেতে বাধ্য করা হচ্ছে।
সমাবেশে নেতৃবৃন্দ আরো বলেন, দেওয়ালে পীঠ ঠেকে যাওয়া এই অসহায় বস্তিবাসীরা আজ সংগঠিত হয়ে আন্দোলনে নেমেছে, অনতিবিলম্বে তাদের পূনর্বাসন করা না হলে দক্ষিণ সিটির অবৈধ স্থাপনা ভেঙ্গে পুনরায় বস্তিবাসীরা ধলপুর সিটি পল্লী দখল করবে।
সমাবেশে নেতৃবৃন্দ আরো বলেন, গৃহহীন-কর্মহীন এই বস্তিবাসীদের জন্য রেশনিং ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালু করতে হবে এবং বিনামূল্যে তাদেরকে চিকিৎসা সেবা প্রদান করতে হবে। বিক্ষোভ সমাবেশ থেকে নেতৃবৃন্দ আগামী রবিবার থেকে ধারাবাহিক কর্মসূচীর মাধ্যমে রাজপথ প্রকম্পিত করার ঘোষণা দেন।
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: "মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ কবির হোসেন সরদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পা ...
সব মন্তব্য
No Comments