কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পর্যটন কেন্দ্র কুয়াকাটায় খালের দুই পাড়ের সৌন্দর্য বর্ধন ও পরিকল্পনা বিষয়ক এক নকসা প্রনয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় কুয়াকাটা পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। খালের দুই পাড়ের এক্সেস রোড, ফুটব্রিজ, র্যাম্প ওয়াকওয়ে, বোর্ডওয়াক, ৩টি ঘাট, বসার শেড, বোট রাইডিং, ফ্লোটিং গার্ডেন, মার্কেট, রেস্তোঁরা, আলোক সজ্জা, পাবলিক টয়লেট, পানিয় জলের ব্যবস্থা, মানচিত্র, নিরাপত্তা ক্যামেরা, বৃক্ষরোপণ, ঝর্ণা, খাল খনন সহ বিভিন্ন বিষয়ে স্থান পেয়েছে প্রস্তাবিত এই নকশায়। উপকূলীয় এলাকার শহর উন্নয়নে প্রযুক্তিগত সহায়তা ও জলবায়ু প্রতিরোধ (সিটিসিআরপি) প্রকল্পের আওতায় সমন্বিত এবং বাসযোগ্য শহর গড়ে তুলতে এ সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নেয়া হয়। এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবি’র অর্থায়নে এলজিইডি এ কাজ বাস্তবায়ন করবে বলে জানান সংশ্লিষ্টরা।
পৌর প্যানেল মেয়র মো.মনির শরীফ’র সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের পরিদর্শক মো.মাহফুজ রহমান, প্যানেল মেয়র-২ মো.শহিদ দেওয়ান, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.খলিলুর রহমান, পর্যটন উদ্যোক্তা হাসনুল ইকবাল, কাউন্সিলর মো.তৈয়বুর রহমান, মো.ফজলুল হক খান, আবুল হোসেন ফরাজী, মো.মজিবর রহমান, তুলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বারী আজাদ প্রমুখ। এছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কর্মশালায় অংশগ্রহন করেন।
কর্মশালায় প্রকল্পের ধারণাগত নকশা প্রনয়ন এবং এর বাস্তবায়ন নিয়ে খোলামেলা মতামত উপস্থাপন করা হয়।
প্রকল্প বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন আরবান ডিজাইনার ও এডিবির কনসালট্যান্ট মোহাম্মদ শামসুজ্জামান।
জলবায়ু সহনশীল, সবুজ অবকাঠামো এবং প্রকৃতি ভিত্তিক পর্যটন নগরী গড়ে তুলতে এমন প্রকল্প নেয়া হয়েছে। এছাড়া কুয়াকাটা খালের সৌন্দর্য বর্ধন করা হলে পর্যটক সহ স্থানীয়দের বিনোদনে নতুন মাত্রা যোগ হবে এমনটাই জানিয়েছেন কুয়াকাটা পৌর কতৃপক্ষ।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ ঝিনাইগাতী উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে বালুভর্তি চারটি যানবাহন জব্দ করা ...
পিরোজপুর অফিস : মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে পিরোজপুর শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের মায়েদের অংশগ্রহণে একটি মাদকবিরোধী মা সমাবেশ অনুষ্ঠিত হয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সাধারণ মানুষ ও প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী নিয়ে রওনা হয়েছেন একদল তরুণ স্বেচ্ছাসেবক। এই মানবি ...
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সব মন্তব্য
No Comments