মুহাম্মদ সাইফুল্লাহ, সাভার: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারিকৃত সর্বশেষ পরিপত্র অনুযায়ী, দেশের কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এমন সিদ্ধান্তের প্রতিবাদে ফেডারেশন অব কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন (ফোকা), সাভার-এর আয়োজনে ফেডারেশন চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম জিতুর নেতৃত্বে ৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার সকাল ১০:৩০টায় সাভার উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল মানববন্ধন।
এই মানববন্ধনে সাভার অঞ্চলের ৩০টি কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সহস্রাধিক কিডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষক ও ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছে।
এটি সাভার অঞ্চলে বেসরকারি শিক্ষা খাতের সবচেয়ে বড় সম্মিলিত প্রতিবাদ কর্মসূচি হয়েছে। কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরেই সরকারের বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে এবং সাফল্যও অর্জন করছে। তবে এবার হঠাৎ করে তাদের বাইরে রেখে দেওয়া শিক্ষার সাম্য নীতির পরিপন্থী।
মানববন্ধনে ফেডারেশন অব কিন্ডারগার্টেন এসোসিয়েশনের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম জিতু বলেন,
এটি একটি বৈষম্যমূলক সিদ্ধান্ত, যা দেশের লক্ষ লক্ষ কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মনোবলে আঘাত করছে। সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বিভাজন তৈরি করছে, যা জাতীয় শিক্ষানীতির অন্তর্ভুক্তিমূলক চরিত্রকে প্রশ্নবিদ্ধ করছে। এই জাতীয় সিদ্ধান্তে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবদান অস্বীকার করা হচ্ছে।’
এসময় উক্ত মানববন্ধনে উপস্থিত হয়ে একাত্মতা ঘোষণা করেন সাভার-আশুলিয়ার (ঢাকা-১৯) সাবেক সংসদ সদস্য জনাব ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। তিনি তার বক্তব্যে, সরকারের এই বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে অতিদ্রুত কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার সুযোগ প্রদানের আহ্বান করেছেন।
এছাড়াও এসময় কোমলমতি শিক্ষার্থীদের অধিকার আদায়ে বক্তব্য রাখেন ফেডারেশনের উপদেষ্টারফিকুল ইসলাম, নুরুজ্জামান তালুকদার, মানববন্ধন কর্মসূচির আহ্বায়ক ও উপদেষ্টা লুৎফর রহমান মোল্লা, উপদেষ্টা লিংকন মাহমুদ ও তাজউদ্দিন আহমেদ সহ সিনিয়র ভাইস-চেয়ারম্যান জনাব আলাউদ্দিন আল আজাদ, ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান খাঁন ও মনির হোসেন এবং এসএম নাসির হোসেন, মোহাম্মদ ওসমান গনি, ইস্রাফিল খোকন, মফিজুর রহমান, মো. আলহাজ্ব উদ্দিন রোহিত, মোহাম্মদ আব্দুল আজিজ, হাচনাইন জিসান ও বিভিন্ন এসোসিয়েশন নেতৃবৃন্দ।
এই মানববন্ধনের মাধ্যমে ফোকা এবং সংশ্লিষ্ট সব শিক্ষা সংগঠনের নেতৃবৃন্দ যে স্পষ্ট বার্তা দিয়েছেন, তাহলো— “শিক্ষা সবার অধিকার—শিক্ষা নিয়ে বৈষম্য নয়। বৃত্তি পরীক্ষায় সবাইকে সুযোগ দিতে হবে।”
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
সব মন্তব্য
No Comments