বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ আসন্ন ২১ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের শেষ প্রচারণায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ সইদুল হক বলেন, আমি আপনাদের ভোটে জয়ী হয়ে আপনাদের পাশে থাকতে চাই। সকল দলের মানুষের সেবা করতে চাই বলে মন্তব্য করেন।
শনিবার সন্ধ্যায় পৌরশহরে বিভিন্ন রাজনৈতিক , সামাজিক, পেশাজীবি সংগঠন সহ আওয়ামীলীগের কয়েক হাজার নেতা কর্মীর অংশগ্রহণে নির্বাচনী শোডাউন শেষে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সভায় এসব কথা বলেন তিনি।
সভায় তিনি বলেন, যারা বাংলাদেশের বিজয়কে নস্যাৎ করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছেন,যারা আমার সম্পর্কে বিভিন্ন অপপ্রচার ছড়াচ্ছেন, বিভিন্ন কথা বলছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আগে আপনাদের চেহেরাটা আয়নায় দেখুন তারপরে আমার সম্পর্কে কটুক্তি করুন।
এ সময় তিনি আরও বলেন, আমার দল আওয়ামী লীগ ছাড়াও, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, দোকান মালিক ও কর্মচারী সমিতি, সকল শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে আমাকে সমর্থন দিয়েছেন, তাই আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আপনাদের মাধ্যমেই এবারের নির্বাচনের বিজয়ের মালা পরতে চাই।
সভায় আরও বক্তব্য রাখেন, সাবেক সাংসদ অধ্যাপক ইয়াশিন আলী, উপজেলা আ'লীগ সম্পাদক তাজউদ্দীন আহমদ, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, পৌর আওয়ামীলীগের মহাদেব বসাক, জাহাঙ্গীর আলম সরকার, রফিউল ইসলাম, আওয়ামীলীগের শাহনেওয়াজ শানু,সাধন বসাক, জাতীয় পার্টির আবু তাহের প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক।
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
সব মন্তব্য
No Comments