ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি পণ্যবাহী ট্রাক বিকল হওয়ায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার বেড়তলা থেকে সরাইল বিশ্বরোড মোড় ও কুট্টাপাড় মোড় হয়ে শাহবাজপুর এলাকায় প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা যায়। তবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত যানজট কমে ১০ কিলোমিটারে নেমে আসে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার রাত সাড়ে তিনটার দিকে সিলেট থেকে ঢাকাগামী একটি বালুবাহী ট্রাক মহাসড়কের বিশ্বরোড গোলচত্বর এলাকায় বিকল হয়ে যায়। এতে মহাসড়কটিতে এক পাশ দিয়ে যান চলাচল করতে থাকে। সড়ক জুড়ে খানাখন্দের কারণে যান চলাচলে ধীরগতি দেখা যায়। এক পর্যায়ে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিকল হওয়া ট্রাকটির পাশে মাটি দিয়ে যান চলাচলের চেষ্টা করে। কিন্তু সেখান দিয়ে চলাচল করতে গিয়ে চার-পাঁচটি যানবাহন আবার আটকে যায়। পরে পুলিশ সেগুলো রেকার দিয়ে উদ্ধার করে। এতে কওে মহাসড়কে দীর্ঘ ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
সকাল ৮টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে মহাসড়কে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করে। পুলিশ প্রথমে বিকল ট্রাকটি থেকে কিছু বালু অপসারণ করে। একপর্যায়ে সকাল সোয়া নয়টার দিকে রেকার দিয়ে বালিবাহী ট্রাকটি সরিয়ে নিতে সক্ষম হয় তারা। ততক্ষণে সরাইল উপজেলার বেড়তলা থেকে সরাইল বিশ্বরোড মোড় ও কুট্টাপাড়া মোড় হয়ে শাহবাজপুর পর্যন্ত দীর্ঘ ২০ কিলোমিটার এলাকায় যানজট লেগে যায়। এরপর যান চলাচল শুরু হলেও ধীরগতির কারণে পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বিকেল ৩টার দিকে সরাইলের লালসালু হোটেলের সামনে আরেকটি ট্রাক বিকল হলে আবারো যানজট শুরু হয়।
সংশিষ্ট সূত্র জানায়, বিশ্বরোড মোড় গোল চত্বরের চারপাশে অসংখ্য ছোট-বড় গর্ত। এসব গর্তে কাদাপানি জমে আছে। এতে দূরপালøার যানবাহন মহাসড়কের গোলচত্বর এলাকায় গিয়ে থেমে যাচ্ছে। এসব গর্ত অতিক্রম করতে গিয়ে পণ্যবাহী যানবাহনগুলোকে হিমশিম খেতে হচ্ছে। চলতে হচ্ছে মাত্র এক থেকে পাঁচ কিলোমিটার গতিতে।
ঢাকা থেকে সিলেটগামী পণ্যবাহী ট্রাকচালক আলমগীর ভূইয়া জানান, ভোর চারটা থেকে সেখানে আছেন। সামনের অংশ যেতে আরো অনেক সময় লাগবে বলে তাঁর ধারণা।
বাস চালক রিপন মিয়া বলেন, সিলেট থেকে সরাইল বিশ্বরোডে চলে আসছি ৩ ঘন্টায়, আর জ্যামে আটকে আছি ২ ঘন্টা ধরে। কুমিল্লা কখন গিয়ে পৌছাবো জানিনা। এই সড়ক দিয়ে গাড়ি চালাতে একদমই মন চায়না কিন্তু চালাতে হয়।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বৃহস্পতিবার ভোর ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহাসড়কে ২০ কিলোমিটার যানজট ছিলো। সকাল সাড়ে ৯টার দিকে বিকল হওয়া ট্রাকটি অপসারণ করা হলে মহাসড়কে যান চলাচল শুরু হয়। বিকেল ৩টার দিকে সরাইলের লালসালু হোটেলের সামনে আরেকটি ট্রাক বিকল হলে আবারো যানজট শুরু হয়। বর্তমানে মহাসড়কের ১০ কিলোমিটার পর্যন্ত যানজট আছে।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সব মন্তব্য
No Comments