ডেস্ক রিপোর্ট: রাজশাহী-১ আসন থেকে নির্বাটিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ফারুক চৌধুরী এ কথা জানিয়েছেন। বৃহস্পতিবার সকাল দশটার দিকে তিনি বেসরকারি উড়োজাহাজ কোম্পানিটির ফ্লাইটে ঢাকা থেকে রাজশাহী পৌঁছেন।
পৌঁছার পর তিনি ফেসবুকে জানান, ‘‘এইমাত্র রাজশাহী এসে পৌঁছাতে পারলাম, ইউ এস বাংলার ফ্লাইটে, প্লেনে প্রচণ্ড গরম, কর্তৃপক্ষে যাত্রীদেরকে একটি করে হাত পাখা দিবার জন্য অনুরোধ করলাম লিখিত ভাবে !!!! সবাই দোয়া করবেন।’’
ফারুক চৌধুরী এমপি জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটি এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য।
ইউএস বাংলার উড়োজাহাজে এই ভোগান্তির খবর প্রকাশ হওয়ার পর অনেক ভূক্তভোগী তাদের বিড়ম্বনার কথা জানিয়েছেন।
মো. নয়ন নামের একজন জেদ্দাপ্রবাসী জানান, তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে কক্সবাজার গিয়েছিলেন। উড়োজাহাজের এসি নষ্ট ছিলো। অতিষ্ঠ হয়ে বাচ্চারা হাতপাখা দিয়ে বাতাস করে পুরো পথ কাটিয়েছে।
এদিকে, ইউএস-বাংলার জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, আমাদের সব এয়ারক্রাফট ব্রান্ড নিউ। এভরিথিং ইজ ওকে। কোনো এসির সমস্যা নেই।
তবে অল্প সময়ের ফ্লাইং আওয়ার হওয়ার কারণে এই ঋতুতে কিছুটা সমস্যা হচ্ছে । টারমাকে অপেক্ষমান থাকার সময় উড়োজাহাজের ভেতরে যে তাপ ঢোকে, ফ্লাইট ছাড়ার পর তা ব্যালান্স হতে হতে গন্তব্যে চলে আসে।-আমাদের সময়.কম
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে চায় ভারত। দুই দেশের মধ্যে বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার ভেতরে থেকে দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে আলোচনায় ভারত প্রস্তুত। আজ মঙ্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। শুধু পুলিশ সদস্য দিয়ে এককভাবে প ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান ...
স্টাফ রিপোর্টার: সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে সরকার এবং সড়ক পরিবহন মালিক পক্ষ। নতুন এই ভাড়া আজ থেকেই কার্যকরের জন্য ...
সব মন্তব্য
No Comments